Union Minister Bhupender Yadav: তৈরি হবে ১০০ বেডের ২৩টি হাসপাতাল, ESIC-তে নিয়োগ হবে ৬৪০০ কর্মী
ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মালিকানাধীন স্বশাসিত সংস্থা হিসেবে ইএসআই আইন অনুযায়ী এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন তৈরি হয়েছিল। এটা একটা অন্যতম প্রধান সমষ্টিগত সামাজিক নিরাপত্তা প্রদানকারী সংস্থা।
নয়াদিল্লি: খুব তাড়াতাড়ি খালি থাকা ৬৪০০টি পদে (6400 vacancies) নিয়োগ (Fill) করার বিষয়ে পরিকল্পনা (Planned) নিয়েছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (Employees State Insurance Corporation)। যার মধ্যে ২০০০-এর বেশি চিকিৎসক (Doctor) ও শিক্ষকের (Teachers) পদ (Post) রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Union Minister for Labour, Employment, and Forest, Bhupender Yadav)।
২৪ ডিসেম্বর দিল্লির কে কে নগরের ইএসআইসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভূপেন্দ্র যাদব। সেখানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান লক্ষ্য হল দেশের সমস্ত নাগরিককে যেন চিকিৎসার সুবিধা দেওয়া হয়। নির্মাণ সে শক্তি প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি শয্যা বিশিষ্ট ২৩টি নতুন হাসপাতাল তৈরি করছে। এটা দেশকে আরও আধুনিক করে তোলার দিকে একটি পদক্ষেপ। আরও পড়ুন: Maharashtra-Karnataka border row: বিতর্কিত এলাকাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি উদ্ধব ঠাকরের
ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মালিকানাধীন স্বশাসিত সংস্থা হিসেবে ইএসআই আইন অনুযায়ী এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন তৈরি হয়েছিল। এটা একটা অন্যতম প্রধান সমষ্টিগত সামাজিক নিরাপত্তা প্রদানকারী সংস্থা।
कर्मचारी राज्य बीमा निगमः ईएसआईसी की 6400 रिक्तियों को भरने की योजना, श्रम मंत्री यादव ने कहा-100 बिस्तरों वाले 23 नए अस्पताल स्थापित होंगे#esic #bhupendrayadavhttps://t.co/p4YOzKz9Z3
— लोकमत हिन्दी (@LokmatNewsHindi) December 24, 2022
(The above story first appeared on LatestLY on Dec 27, 2022 11:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

