Hyderabad Shocker: অনলাইন বেটিং গেমে টাকা খুইয়ে আত্মহত্যা করলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র
গুডিমালকাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
হায়দরাবাদ: অনলাইন বেটিং গেমে (Online Betting Game) টাকা খুইয়ে আত্মহত্যা (Suicide) করল ২০ বছর বয়সী যুবক। পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের (Hyderabad) গুডিমালকাপুরের বাসিন্দা এস মনোজ একটি প্রাইভেট কলেজের বিটেক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র (Engineering Student)। যুবকের বাবা জানিয়েছেন, মনোজ মানসিক চাপ থেকে আত্মহত্যা করেছে ৷ সে অনলাইন গেম খেলার প্রতি আসক্ত ছিল, তারপর ধীরে ধীরে অনলাইন বেটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে শুরু করে।
আরও পড়ুন: Fire : গুলমার্গে হোটেলে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
পুলিশ সূত্রে আরও খবর, মঙ্গলবার যুবক নিজের বাড়িতেই আত্মহত্যা করেন। গুডিমালকাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
(The above story first appeared on LatestLY on Feb 28, 2024 04:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

