Delhi Rape Case: সোশ্যাল মিডিয়া আলাপ, 'বন্ধু'কে বাড়িতে ডেকে ধর্ষণের শিকার তরুণী চিকিৎসক

পুলিশ সূত্রে খবর, নিজেকে লেফটেন্যান্ট বলে দাবি করে অভিযুক্ত।

Delhi Rape Case: সোশ্যাল মিডিয়া আলাপ, 'বন্ধু'কে বাড়িতে ডেকে ধর্ষণের শিকার তরুণী চিকিৎসক
প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ দিল্লিতে (Delhi)ফের চিকিৎসককে ধর্ষণ (Rape)। অভিযোগের তীর ভুয়ো সেনা অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির সফদরজং হাসপাতালের এক তরুণী চিকিৎসকের সঙ্গে। সেনা অফিসারের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম আরভ। মূলত ডেলিভারি বয়ের কাজ করত। তবে চিকিৎসকের কাছে নিজেকে সেনা অফিসার বলে দাবি করে সে। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তরুণী চিকিৎসকের সঙ্গে পরিচয় হয় তার। কথাবার্তা চলতে চলতে ফোন নম্বর অদলবদল করে তারা। এমাসের শুরুতে আরভ জানায় সে দিল্লি আসছে। তরুণীকে দেখা করা প্রস্তাব দেয় সে। বন্ধুকে বাড়িতে ডেকে পাঠান তরুণী চিকিৎসক। অভিযোগ, বাড়িতেই খাবারের সঙ্গে মাদক মিশিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়। জ্ঞান ফেরার পর ফদরজং এনক্লেভ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে ছতরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, নিজেকে লেফটেন্যান্ট বলে দাবি করে অভিযুক্ত। জানায় সে জম্মু কাশ্মীরে কর্মরত। কিন্তু পুলিশের সামনে আসল সত্যি ফাঁস হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া আলাপ, 'বন্ধু'কে বাড়িতে ডেকে ধর্ষণের শিকার তরুণী চিকিৎসক

 

(The above story first appeared on LatestLY on Oct 27, 2025 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).