Diamond Harbour FC vs Mohammedan, Durand Cup Match: সোমবার  মুখোমুখি ডুরান্ডের প্রথম ম্যাচে নামছে মহামেডান, সর্বশক্তি দিয়ে লড়াইয়ে প্রস্তুত ডায়মন্ড হারবার এফ সি,  প্রস্তুতি নিয়ে কী জানালেন দুই কোচ?

Diamond Harbour FC vs Mohammedan, Durand Cup Match: সোমবার  মুখোমুখি ডুরান্ডের প্রথম ম্যাচে নামছে মহামেডান, সর্বশক্তি দিয়ে লড়াইয়ে প্রস্তুত ডায়মন্ড হারবার এফ সি,  প্রস্তুতি নিয়ে কী জানালেন দুই কোচ?
Durand Cup Update (Photo Credit: X@SixMediaGroup)

সোমবার ডায়মন্ড হারবার এফসি’র বিরুদ্ধে ডুরান্ড কাপে অভিযান শুরু করতে চলেছে মহামেডান।অন্যবার ডুরান্ড কাপে নামার চব্বিশ ঘণ্টা আগে সাদা-কালো সমর্থকরা অনুশীলনে আসতেন ফুটবলারদের উৎসাহ দিতে। সেখানে রবিবার যখন মহামেডান দল অনুশীলন করছিল তখন কয়েকশো সমর্থক ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখালেন এবার কলকাতা লিগের ম্যাচে টানা খারাপ ফলের জন্য।

অন্যদিকে, নিজেদের প্রথম ডুরান্ডে পূর্ণশক্তির দল নিয়ে নামতে চলেছে ডায়মন্ড হারবার এফসি। এই ডায়মন্ড হারবারের যুব দলের কাছেই কিছুদিন আগে ঘরোয়া লিগে হেরেছেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। আই লিগে ওঠা বাংলার দলটি এবারই প্রথম ডুরান্ড খেলবে। তাদের বেঞ্চে থাকবেন অভিজ্ঞ কোচ কিবু ভিকুনা। সঙ্গে দলে থাকার সম্ভবনা তিন বিদেশি লুকা মায়সেন, ক্লেটন সিলভেইরা ও মিকেলের। সেখানে মহামেডান বিদেশিহীন। তার উপর ডিফেন্ডার উপেন টুডুর চোট। একঝাঁক তরুণের উপরই ভরসা রাখছেন কোচ মেহরাজউদ্দিন।

কী বললেন মহামেডান কোচ মেহরাজউদ্দিনঃ

মহামেডান ম্যাচে নামার আগে রবিবার ডায়মন্ড হারবার কোচ কিবু বলেন, “মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামব। ওরা আইএসএলের দল। হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।” দু’দিন হল লুকা যোগ দিয়েছেন ডায়মন্ড হারবারের অনুশীলনে। তাঁকে নিয়ে কিবু বলেন, “লুকা ফিট প্লেয়ার। অনুশীলনের মধ্যেই রয়েছে। ক’জন বিদেশি প্রথম একাদশে থাকবে তা স্থির করিনি। তবে সেরা দলই নামাব।”

কী বললেন ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকানা:

 

(The above story first appeared on LatestLY on Jul 28, 2025 03:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).