Delhi: ভূত তাড়ানোর অজুহাতে নাবালিকাকে লাগাতার ধর্ষণ তান্ত্রিকের, নারকীয় ঘটনা রাজধানীতে

ভূত তাড়ানোর নাম করে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছে অভিযুক্ত তান্ত্রিক বাবা হরিদাস নগর। ধর্ষণের পরিণতি ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

Delhi: ভূত তাড়ানোর অজুহাতে নাবালিকাকে লাগাতার ধর্ষণ তান্ত্রিকের, নারকীয় ঘটনা রাজধানীতে
Representational Image (Photo Credit: Pixabay)

নয়া দিল্লি, ১৯ ফেব্রুয়ারিঃ নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে। লাগাতার ধর্ষণের জেরে দিল্লির (Delhi) কিশোরীকে গর্ভবতী করেছেন অভিযুক্ত তান্ত্রিক। মেয়ে যখন ২ মাসের অন্তঃসত্ত্বা মায়ের চোখে পড়ে তখন। সঙ্গে সঙ্গে পুলিশের দারস্ত হন নির্যাতিতার পরিবার।

আরও পড়ুনঃ  শ্যালিকার সঙ্গে ত্রিকোণ প্রেম, বিয়ে করতে চেয়ে পথের কাঁটা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, মেয়ে কিছু দিন ধরেই অসুস্থ ছিল। মেয়েকে ভূতে ধরেছে অনুমান করে দিল্লির এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় তাঁর পরিবার। ভূত তাড়ানোর নাম করে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছে অভিযুক্ত তান্ত্রিক বাবা হরিদাস নগর। ধর্ষণের পরিণতি ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আরও পড়ুনঃ দিল্লিতে ১৬ বছরের যুবকের সঙ্গে পায়ু সঙ্গম ৫ প্রতিবেশীর, শুনে হতবাক পুলিশও

অভিযুক্ত তান্ত্রিকের বিরুদ্ধে পকসো আইনের (POCSO ACT) অধীনে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। তাঁর কুকীর্তির কথা পুলিশের কাছে চলে গিয়েছে আঁচ করতে পেরে পলাতক অভিযুক্ত তান্ত্রিক বাবা হরিদাস। তবে তান্ত্রিকের খোঁজে একাধিক পুলিশি দল মোতায়েন করেছে দিল্লি পুলিশ।

(The above story first appeared on LatestLY on Feb 19, 2023 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).