Chili Powder Attacked: দিল্লিতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ও লোহার রড দিয়ে আক্রমণ, তদন্তে পুলিশ

লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ও লোহার রড দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে।

Chili Powder Attacked: দিল্লিতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ও লোহার রড দিয়ে আক্রমণ, তদন্তে পুলিশ
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ও লোহার রড দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সঙ্গম বিহারের বাসিন্দা বলরাজ চৌধুরী নামে এক ব্যক্তির উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ওই ব্যক্তির কপালে এবং ডান হাতে আঘাতের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ দিল্লির টাইগরি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আরও পড়ুন : Lucknow Student Death: বন্ধুর ফ্ল্যাটে পার্টি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত ছাত্রী

সূত্রে খবর, একটি মোটরসাইকেলের সঙ্গে ওই ব্যক্তির গাড়ির সংঘর্ষ হয়।এরপর মোটরসাইকেল আরোহী তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেয়। তিনি গাড়ি থেকে নেমে এলে তাঁকে লোহার রড এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।

(The above story first appeared on LatestLY on Sep 21, 2023 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).