Delhi: বিয়ে করতে নারাজ তরুণী, বাবার হাতে খুন বছর পঁচিশের মেয়ে
নিজের বাবার হাতে খুন হল মেয়ে। রবিবার দিল্লির কাঞ্চাওয়ালা এলাকার একটি ফাঁকা মাঠের ধার থেকে উদ্ধার হয়েছে তরুণীর রক্তাক্ত দেহ।
নয়া দিল্লি, ১৭ জুনঃ বাবার দেখা পাত্রকে বিয়ে করতে নারাজ মেয়ে। নিজের পছন্দ করা পাত্রকেই বিয়ে করতে চেয়ে নাছোড়বান্দা বছর পঁচিশের তরুণী। আর সেই চাওয়াই কাল ডেকে আনল তাঁর জীবনে। নিজের বাবার হাতে খুন হল মেয়ে। রবিবার দিল্লির (Delhi) কাঞ্চাওয়ালা এলাকার একটি ফাঁকা মাঠের ধার থেকে উদ্ধার হয়েছে তরুণীর রক্তাক্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাবা নন্দকিশোর।
আরও পড়ুনঃ ঠিকানা না বলতে পারায় কর্মরত পুলিশ অফিসারদের গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা, গ্রেফতার ৩
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, বিয়ে নিয়ে বাবা এবং মেয়ের মধ্যে হামেশাই অশান্তি হত। যার খেসারত দিতে হল ২৫ বছরের তরুণীকে। বাবা একের পর এক সম্বন্ধ আনলেও বিয়ে করতে রাজি হতেন না তরুণী। নিজের পছন্দের পাত্রের সঙ্গেই বিয়ে করবেন জেদ ধরেছিলেন তিনি। যা নিয়ে বাবা-মেয়ের মধ্যে ঝামেলা ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এমন তথ্যই হাতে এসেছে পুলিশ কর্তাদের।
রবিবার রাতে ক্যাবে করে মেয়েকে নারেলা থেকে নন্দকিশোর কাঞ্চাওয়ালা এলাকার একটি মাঠে নিয়ে গিয়েছিলেন। সেই মাঠেই কাঁচ কাটার যন্ত্র দিয়ে মেয়ের গলা কেটে হত্যা করেছেন বাবা। পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা শিকার করেছেন অভিযুক্ত। ওই ক্যাবটি বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। যার ভিতর থেকে মিলেছে মদের বোতল।
(The above story first appeared on LatestLY on Jun 17, 2024 01:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

