Rajnath Singh Meets Narendra Modi: পাকিস্তানের বিরুদ্ধে বড় অ্যাকশন? মোদীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী

গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।

Rajnath Singh Meets Narendra Modi: পাকিস্তানের বিরুদ্ধে বড় অ্যাকশন? মোদীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী
Rajnath Singh and PM Narendra Modi (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ পহেলগাঁও হত্যাকাণ্ডের (Pahalgam Terror Attack) জেরে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। এই আবহে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে বৈঠকে বসলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Defence Minister Rajnath Singh )। সোম সকালে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী। পহেলগাঁও জঙ্গি হানার তিনদিন পর সেনার প্রস্তুতি কেমন সেই রিপোর্ট জমা দিতেই প্রধানমন্ত্রীর দরবারে রাজনাথ। এই উত্তপ্ত পরিস্থিতিতে এরপর কী পদক্ষেপ করবে কেন্দ্র? সে দিকেই নজর দেশবাসীর।

পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে ভারত? বৈঠকে প্রধানমন্ত্রী

রবিবারই চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠকে বসেন রাজনাথ সিং। সীমান্তে নিরাপত্তা, প্রতিরক্ষা সংক্রান্ত প্রস্তুতিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর। মনে করা হচ্ছে, রবিবারের বৈঠকের নির্যাসই প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট আকারে পেশ করতে চলেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। আর এরপরই ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে মোদী সরকার। স্থগিত করা হয়েছে সিন্ধু জল চুক্তি। বাতিল করা হয়েছে সমস্ত পাক ভিসা। পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। আর এই আবহে তাই তলানিতে ঠেকেছে দুই পড়শি দেশের কূটনৈতিক সম্পর্ক।

পাকিস্তানের বিরুদ্ধে বড় অ্যাকশন? মোদীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).