Gold Price Today: অক্ষয় তৃতীয়ার আগে কমল সোনার দাম, মধ্যবিত্তের হাতের নাগালে এল সোনালী ধাতুর দর?

বাঙালিদের মধ্যে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার চল রয়েছে। ফলে এই সময় বেচাকেনা ভাল হওয়ায় লাভের মুখ দেখেন স্বর্ণ ব্যবসায়ীরা।

Gold Price Today: অক্ষয় তৃতীয়ার আগে কমল সোনার দাম, মধ্যবিত্তের হাতের নাগালে এল সোনালী ধাতুর দর?
Gold, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতাঃ বৈশাখে এক লক্ষের গণ্ডি পেরিয়েছিল সোনার দাম (Gold Price)। সামনেই অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya)। আর তার আগে খানিক কমল সোনার দাম। আজ, ২৮ এপ্রিল কলকাতায় (Kolkata)১০ গ্রাম খাঁটি সোনা অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,২০০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০,০১০ টাকা। কলকাতার পাশাপাশি সোমবার দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০,১৬০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,৩০০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে হবে খসবে ৯০,০১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা মিলবে কলকাতার দরেই।

সপ্তাহের শুরুতে কমল সোনার দাম, জেনে নিন কত টাকায় বিকোচ্ছে সোনালী ধাতু

আজ,সোমবার  আমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,০৬০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,২৫০ টাকা। পুনেতে ২২ ক্যারেটের দাম ৯০,০১০ ও ২৪ ক্যারেটের দাম ৯৮,২০০ টাকা। জয়পুরে আবার ১০ গ্রাম খাঁটি সোনার দাম ৯৮,৩০০ টাকা। সামনে অক্ষয় তৃতীয়া থাকলেও এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে সোনার দাম। এই অবস্থায় মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের। বাঙালিদের মধ্যে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার চল রয়েছে। ফলে এই সময় বেচাকেনা ভাল হওয়ায় লাভের মুখ দেখেন স্বর্ণ ব্যবসায়ীরা। কিন্তু এই বছর সোনার দাম আকাশ ছোঁয়ায় কতটা লক্ষীলাভ হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে তাঁরা।

অক্ষয় তৃতীয়ার আগে কমল সোনার দাম, মধ্যবিত্তের হাতের নাগালে এল সোনালী ধাতুর দর?

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).