Brazilian Influencer Dubai fall: দুবাইয়ের ২৭ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু ব্রাজিলীয় মডেল কাউয়ানা বিলহার! বাগদানের পরপরই ট্র্যাজেডি, নেপথ্যে খুন না আত্মহত্যা
সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরের এক বিলাসবহুল বহুতল আবাসন থেকে নিচে পড়ে রহস্যমৃত্যু হল ২৭ বছর বয়সী অত্যন্ত জনপ্রিয় ব্রাজিলীয় মডেল তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাউয়ানা বিলহারের (Kauana Bilhar)।
Brazilian Influencer Dubai fall: সোশ্যাল মিডিয়া জগতে ফের এক মর্মান্তিক ও চরম রহস্যজনক ট্র্যাজেডি। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরের এক বিলাসবহুল বহুতল আবাসন থেকে নিচে পড়ে রহস্যমৃত্যু হল ২৭ বছর বয়সী অত্যন্ত জনপ্রিয় ব্রাজিলীয় মডেল তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাউয়ানা বিলহারের (Kauana Bilhar)। মর্মান্তিক এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই নিজের সমকামী সঙ্গীর সঙ্গে বাগদানের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। গ্ল্যামার আর আলোকবৃত্তে ঘেরা জীবনের হঠাৎ এমন পরিণতিতে রীতিমতো তোলপাড় সোশাল মিডিয়া মহল।
২৭ তলার বারন্দা থেকে মৃত্যু
সূত্রের খবর, বিগত প্রায় দু’বছর ধরে দুবাইয়েই বসবাস করছিলেন এই ব্রাজিলীয় ইনফ্লুয়েন্সার। সোশাল মিডিয়ায় মডলিং, আন্তর্জাতিক ভ্রমণ এবং বিলাসবহুল জীবনযাত্রার নানা মুহূর্ত তুলে ধরে লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছিলেন কাউয়ানা। তবে সেই আলো ঝলমলে জীবনের অন্তরালে কী এমন অন্ধকার নেমে এল, তা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। রিপোর্ট অনুযায়ী, আবাসনের ২৭ তলার বারান্দা থেকে নিচে পড়ে যান তিনি।
সম্পর্কের জটিলতা ও সঙ্গীর দাবি
মৃত্যুর মাত্র কয়েক দিন আগে বারবারা আব্রান্তেস নামের এক তরুণীর সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন কাউয়ানা। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, তাঁদের এই সম্পর্কে বেশ কিছু দিন ধরেই চরম অশান্তি ও মানসিক টানাপোড়েন চলছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বারবারা পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনার দিন দু'জনের মধ্যে বচসা তুঙ্গে ওঠে এবং তর্কাতর্কির এক পর্যায়ে কাউয়ানা আচমকা বারান্দা থেকে নিচে লাফ দেন। তবে বারবারার এই আত্মহত্যার তত্ত্ব মেনে নিতে নারাজ কাউয়ানার পরিবার। পরিবারের অভিযোগ, মৃত্যুর নেপথ্যে অন্য কোনো রহস্য বা গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। সত্য উদঘাটনে তাঁরা দুবাই পুলিশের কাছে নিরপেক্ষ ও কঠোর তদন্তের দাবি জানিয়েছেন।
বিচার চেয়ে দুবাইয়ে মা, তদন্তে নামল পুলিশ
মেয়ের এমন অকালমৃত্যুর খবর পেতেই ব্রাজিল থেকে তড়িঘড়ি দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে গিয়েছেন কাউয়ানার মা ডারলা বিলহার। মেয়ের দেহ দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার পাশাপাশি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় মেয়ের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় ডারলা লেখেন, ''আমি তোকে অসীম ভালোবাসি, আমার সোনা মেয়ে। এই যাতনা সহ্য করার মতো নয়।''
সিসিটিভি ফুটেজে মিলল সূত্র
ঘটনার গুরুত্ব অনুধাবন করে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে দুবাই পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা ছাড়াও ওই বহুতলের সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছকই দুর্ঘটনা, মানসিক অবসাদজনিত আত্মহত্যা নাকি এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা যুক্ত রয়েছে,সব দিকই খোলা রাখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট করা সম্ভব হবে। আপাতত এই সম্ভাবনাময় তরুণী ইনফ্লুয়েন্সারের মর্মান্তিক বিদায়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, বন্ধু ও লাখ লাখ অনুরাগীদের মধ্যে।
(The above story first appeared on LatestLY on Jul 21, 2026 02:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

