Bihar Rape Case: গোপনাঙ্গে ৫০ টি আঘাতের চিহ্ন, ক্ষত বিক্ষত গোটা শরীর, পুকুরের ধার থেকে উদ্ধার দলিত কিশোরীর দেহ

গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন ওই কিশোরী। কয়েকদিন ধরে মেয়েকে খুঁজে না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন বাবা-মা।

Bihar Rape Case: গোপনাঙ্গে ৫০ টি আঘাতের চিহ্ন, ক্ষত বিক্ষত গোটা শরীর, পুকুরের ধার থেকে উদ্ধার দলিত কিশোরীর দেহ
প্রতীকী ছবি (Photo Credit: Twitter)

নয়াদিল্লিঃ খাস কলকাতার বুকে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (R.G Kar Medical College and Hospital) কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। এই নৃশংস অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্যসহ গোটা দেশ। দিকে-দিকে যখন জোরাল হচ্ছে প্রতিবাদ, তখনই সামনে এল পড়শি রাজ্য বিহারের(Bihar) একটি নৃশংস অত্যাচারের ঘটনা। এক পুকুরের ধার থেকে উদ্ধার হল দলিত(Dalit) কিশোরীর অর্ধ নগ্ন দেহ। নির্যাতিতার গোপনাঙ্গে ৫০ টি আঘাতের চিহ্ন মিলেছে।ধর্ষণ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে, এমনটাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এই ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফ্ফরপুরের ছাপড়া গ্রামে। স্থানীয়সূত্রে খবর, গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন ওই কিশোরী। কয়েকদিন ধরে মেয়েকে খুঁজে না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন বাবা-মা। এরই মাঝে গ্রামের একটি পুকুরের ধার থেকে অর্ধ নগ্ন অবস্থায় উদ্ধার হয় কিশোরীর দেহ। জানা গিয়েছে, সোমবার চোরে গ্রামের এক বাসিন্দা খড় কাটতে ধানক্ষেতের দিকে যাওয়ার সময় রাস্তায় রক্ত এবং ছেঁড়া চুল পড়ে থাকতে দেখেন। তখনই তাঁর সন্দেহ হয়। খানিকটা সামনে এগিয়ে দেখেন রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে কিশোরীর দেহ। পুলিশ জানিয়েছে, কিশোরীর গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ক্ষত-বিক্ষত করে দেওয়া হয়েছে গোটা শরীর। ছুরি এবং লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে সারা শরীরে। ইতিমধ্যেই খুন এবং ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। ঘটনাস্থলে পৌঁছেছে বিশেষ ডগ স্কোয়াড। গোটা ঘটনার তদন্ত করছে মুজাফ্ফরপুর পুলিশ।

 

 

 

(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).