Amritsar: বচসার জের, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিছানার সঙ্গে বেঁধে আগুন ধরানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, জ্যান্ত পুড়ে মৃত্যু

যমজ সন্তান নিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন স্ত্রী পিঙ্কি। ঘটনার দিন রাতে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন স্বামী-স্ত্রী। রাগের মাথায় স্ত্রীকে বিছানার সঙ্গে বেঁধে তাতে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত সুখদেব।

Amritsar: বচসার জের, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিছানার সঙ্গে বেঁধে আগুন ধরানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, জ্যান্ত পুড়ে মৃত্যু
প্রতীকী ছবি

অমৃতসর, ২০ এপ্রিলঃ অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন করলেন স্বামী। সংসারে নিত্য অশান্তির জেরে স্ত্রীর এমন নৃশংস পরিণতি করলেন স্বামী। ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিছানার সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাস্থলেই জ্যান্ত পুড়ে মৃত্যু হয়েছে স্ত্রীর।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার পাঞ্জাব অমৃতসরের বুলেদ নাঙ্গল গ্রামের রায়া এলাকায় একটি বাড়িতে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রীর খুনের ঘটনাটি ঘটেছে। মৃত মহিলাটির নাম পিঙ্কি। যমজ সন্তান নিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। ঘটনার দিন রাতে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন স্বামী-স্ত্রী। রাগের মাথায় স্ত্রীকে বিছানার সঙ্গে বেঁধে তাতে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত সুখদেব। জ্যান্ত পুড়ে সেখানেই মৃত্যু হয়েছে মহিলার।

পুলিশ এও জানিয়েছেন, পিঙ্কি এবং সুখদেবের সাংসারিক জীবন সুখের ছিল না মোটেই। হামেশাই দুজনের মধ্যে কোন না কোন বিষয়টি অশান্তি লাগত। ঘটনার দিনও একই জিনিস হয়েছিল।

(The above story first appeared on LatestLY on Apr 20, 2024 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).