Ajker Rashifal, 27 September, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 27 September, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের  রাশিফল
Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 27 September, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে-

মেষ: কোনও কাজের কারণে অধিক দৌড়ঝাপ ও পরিশ্রম করতে হবে। কিন্তু কাজে সাফল্য লাভ করবেন, ফলে আপনার সব ক্লান্তি দূর হবে। নিজে যা করতে ভালোবাসেন, তা করার জন্য আজ সময় ব্যয় করুন। কিন্তু এরই ফাঁকে নিজের প্রতিযোগীদের ওপর নজর রাখবেন।

বৃষ: নিজের প্রতি নজর দিতে হবে। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। কাছের মানুষের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। অর্থ-সম্পদ নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। ব্যবসায়িক কাজে বড় ভাইয়ের সঙ্গে বিদেশ যাওয়ার যোগ আছে।

মিথুন:  নতুন কোনও পরিকল্পনায় কাজ করার জন্য সময় খুবই ভালো। আপাতত দাম্পত্য জীবন ভালো কাটবে। এ রাশির যে জাতকরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসাও ভালো চলবে। কাজের চাপ থাকা সত্ত্বেও পরিবার ও আত্মীয়দের জন্য সময় বের করবেন।

কর্কট: জমি ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আইনগত জটিলতায় ভোগান্তি হতে পারে। প্রশাসনিক ব্যক্তির দ্বারা আক্রোশমূলক হয়রানির আশঙ্কা রয়েছে।

সিংহ: ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকবেন। অংশীদারি কাজে সাফল্য লাভের যোগ প্রবল। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পেতে পারেন।

কন্যা: নির্দিষ্ট কারো সম্পর্কে অনুভূতি আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে। তবে এ বিষয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই। যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কেমন অনুভব করছেন এবং তারপরে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন।

তুলা: একসঙ্গে একাধিক কাজ না করাই ভালো। নিজের মনকে একটি নির্দিষ্ট কাজে নিবেদিত করুন। ইতোমধ্যে যে কাজ চলছে তা শেষ করুন। এরপরে নতুন কিছু করুন।

বৃশ্চিক: দিনটি উপভোগ করতে পারবেন। সমস্যায় পড়লে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। আজ সাবধানে চলাফেরা করবেন।

ধনু: অন্যের ওপর ভরসা করা যাবে না। আরও উদ্যোগী হতে হবে। নিজের দক্ষতার প্রতি সুবিচার করতে হবে। কাজের চাপে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। বন্ধুর কাছ থেকে বিশেষ কোনো উপহার পেতে পারেন।

মকর: কাজে বাধা আসার আশঙ্কা রয়েছে। শারীরিক সমস্যা হতে পারে। সংসারে অশান্তি এড়িয়ে চলতে সাবধানে সব কিছু মোকাবিলা করুন। মন ভালো রাখতে প্রিয়জনের সঙ্গে একটু ঘুরতে যেতে পারেন।

কুম্ভ: নিজের লক্ষ্যে সফল হওয়ার সম্ভাবনা কম। সফল না হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার যোগ আছে।

মীন: কোনও অচেনা ব্যক্তির সঙ্গে আকস্মিক সাক্ষাৎ হতে পারে, ফলে লাভ হবেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ছাড়া কোনও বড়সড় সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেয়ার ফলে ক্ষতি হতে পারে। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।

(The above story first appeared on LatestLY on Sep 27, 2025 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).