Man thrashed For Kissing His Wife: অযোধ্যায় স্ত্রীকে প্রকাশ্যে চুমু খেয়ে গণপ্রহারের শিকার যুবক, ভাইরাল ভিডিও

লোকসমক্ষে স্ত্রীকে চুম্বন করে গণ হামলার মুখে পড়লেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অযোধ্যার (Ayodhya) সরযূ নদীতে।

Man thrashed For Kissing His Wife: অযোধ্যায় স্ত্রীকে প্রকাশ্যে চুমু খেয়ে গণপ্রহারের শিকার যুবক, ভাইরাল ভিডিও
Lynching (Video Screen Grab)

অযোধ্যা, ২৩ জুন:  লোকসমক্ষে স্ত্রীকে চুম্বন করে গণ হামলার মুখে পড়লেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অযোধ্যার (Ayodhya) সরযূ নদীতে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সরযূ নদীতে স্নান করার সময় স্ত্রীকে চুমু খাচ্ছেন এক ব্যক্তি। েমন মধুর দাম্পত্যের ছবি ফুটে উঠতে না উঠতেই নদীতে  স্নানরত বারি লোকজন ওই ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়ে। তাকে চড়, থাপ্পড় মারতে মারতে ঠেলে নদী থেকে তুলে দেওয়া। আক্রান্ত ব্যক্তির স্ত্রীকেও যারপরনাই হেনস্তা করা হয়। আরও পড়ুন-World's Most Liveable Cities 2022: বিশ্বের সর্বোত্তম বাসযোগ্য শহর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, সেরা দশে কোন কোন শহর?

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলেও আক্রান্ত দম্পতির তরফে কোনও অভিযোগ থানায় জমা পড়েনি। এমনকী অভিযুক্তদেরও চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে আক্রান্ত দম্পতি ও আক্রমণকারীদের খুঁজছে পুলিশ। এদিকে ভাইরাল ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থল চিনতে না পারলেও স্থানীয়দের দাবি, গত বৃহস্পতিবার রাম কি পৌরি ঘাটে ঘটনাটি ঘটেছে।

দেখুন ভিডিও

 

এদিকে ভাইরাল ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। কেউ বলছেন, চুম্বন ভারতীয় সংস্কৃতির মধ্যে নেই। তবে হেনস্তা করা অত্যাচার করা ক্রমশ ভারতীয় সংস্কৃতির অঙ্গ হয়ে উঠছে।

(The above story first appeared on LatestLY on Jun 23, 2022 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).