Mumbai: যোগেশ্বরী এলাকায় হিরা পান্না শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড
শুক্রবার বিকেলে মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার হিরা পান্না শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড।
নয়াদিল্লি: শুক্রবার বিকেলে মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার হিরা পান্না শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) সূত্রে খবর, আজ বিকেল সোয়া তিনটের দিকে আগুন লাগে। স্থানীয় প্রশাসন প্রাথমিক অবস্থায় আশঙ্কা করছিল, মলের ভিতরে কিছু লোক আটকে থাকতে পারে। শপিং কমপ্লেক্সটি আগুন লাগার সঙ্গে সঙ্গে খালি করার জন্য সমস্ত প্রচেষ্টা চালানো হয় প্রশাসন তরফে। এই প্রতিবেদন লেখা হওয়া পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। মুম্বই ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ এটিকে লেভেল থ্রি ফায়ার (Level 3 fire) বলে ঘোষণা করেছে। ১২টি দমকল ইঞ্জিন সহ ২৫টি ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে।
দেখুন
#WATCH | Mumbai: A level 3 fire broke out in the Hira Panna Mall of the Jogeshwari area. No injuries have been reported: BMC https://t.co/UtKboIZKxF pic.twitter.com/mLYUpQe94n
— ANI (@ANI) September 22, 2023
(The above story first appeared on LatestLY on Sep 22, 2023 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

