AAP MLAs Resign: বিধানসভা নির্বাচনের আগে চাপে কেজরিওয়াল, একই দিনে ৮ বিধায়ক ছাড়লেন দল

দোরগোড়ায় দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে বেকায়দায় পড়ল আাম আদমি পার্টি। একইদিনে পদত্যাগ করলেন দলের ৮ বিধায়ক।

AAP MLAs Resign: বিধানসভা নির্বাচনের আগে চাপে কেজরিওয়াল, একই দিনে ৮ বিধায়ক ছাড়লেন দল
Arvind Kejriwal (Photo Credit: Twitter)

দোরগোড়ায় দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election 2025)। তার আগে বেকায়দায় পড়ল আাম আদমি পার্টি। একইদিনে পদত্যাগ করলেন দলের ৮ বিধায়ক। জানা যাচ্ছে জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, পালামের বিধায়ক ভাবনা গৌড়, মেহরৌলীর নরেশ যাদব, কস্তুরা নগরের মদনলাল, ত্রিলোকপুরীর রোহিত কুমার, বিজিওসানের বিএস জুন, আদর্শনগরের বিধায়ক পবন শর্মা, মাদিপুরের গিরিশ সোনির মতো তাবড় তাবড় নেতা তথা বিধায়কেরা দল ছাড়লেন। ইতিমধ্যেই দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) চিঠি লিখে সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। সেই সঙ্গে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন তাঁরা।

টিকিট না পাওয়ায় পদত্যাগ?

জানা যাচ্ছে, এরমধ্যে একাধিক বিধায়ক এবারের নির্বাচনে টিকিট পাননি। যার ফলে তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে অন্যতম নাম রাজেশ ঋষি। দলের হয়ে দু'বার বিধায়ক পদে লড়ে জয় নিয়ে এসেছিলেন। কিন্তু এবারে তাঁকে টিকিট দেওয়া হয়নি। অন্যদিকে নরেশ যাদবকে টিকিট দিয়েও তা ফেরত নিয়ে নেয় দল। সেই অপমানের কারণে তিনি দল ছেড়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।

দুর্নীতিতে ডুবে গিয়েছে আপ

এছাড়া পালামের বিধায়ক ভাবনা গৌড়কেও টিকিট না দেওয়ায় দল ছেড়েছেন বলে মনে করছেন অনেকে। যদিও তিনি অবশ্য সেই দাবি মানতে নারাজ। তাঁর মতে, দল নিজের নীতি আদর্শ থেকে সড়ে এসেছে এবং দুর্নীতি পাকে ডুবে গিয়েছে। সেই কারণেই তিনি দল ছাড়লেন।

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 11:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).