Lonavala: পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের তিন মহিলার মৃত্যু, নিখোঁজ ২ শিশু
পিকনিক করতে গিয়ে জলপ্রপাতে তলিয়ে গিয়ে একই পরিবারের তিন জন মহিলার মৃত্যু হয়েছে, নিখোঁজ দুই শিশু।
পুনে: লোনাভালার ভুশি বাঁধের জলপ্রপাতে তলিয়ে গিয়ে একই পরিবারের তিন জন মহিলার মৃত্যু হয়েছে, নিখোঁজ দুই শিশু। সূত্রে খবর, পুনের হাদপসার এলাকার সায়্যাদ নগরের একটি পরিবারের ১৬-১৭ জন সদস্য পিকনিক করতে লোনাভালার মনোরম জায়গায় গিয়েছিলেন। সেখানে আকস্মিক বন্যায় তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলের স্রোতে তলিয়ে যান তাঁরা।
আরও পড়ুন: Chopra Viral Video: পরকীয়া সন্দেহে যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, গ্রেফতার তৃণমূল নেতা জেসিবি
পুলিশ সূত্রে খবর, শাহিস্তা লিয়াকত আনসারি (৩৬), আমিমা আদিল আনসারি (১৩) ও উমেরা আদিল আনসারি (৮) তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আদনান সাহাহাত আনসারি (৪) এবং মারিয়া আকিল আনসারি (৯) এখনও নিখোঁজ রয়েছেন।
(The above story first appeared on LatestLY on Jul 01, 2024 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

