Uttar Pradesh Road Accident: দিল্লি-বরেলি হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা, নিহত ৩ জন আহত ৪৯ যাত্রী
ঘটনাস্থলেই বাসের চালকসহ তিনজন নিহত এবং ৪৯ যাত্রী আহত হয়েছেন।
নয়াদিল্লি: দিল্লি-বরেলি হাইওয়েতে (Delhi-Bareilly Highway) একটি বড়সড় দুর্ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশে রোডওয়েজে একটি বাসের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের চালকসহ তিনজন নিহত এবং ৪৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ যাত্রীকে রামপুর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
সূত্রে খবর, প্রাইভেট বাসটি হরিদ্বার থেকে শ্রাবস্তী যাচ্ছিল আর রোডওয়েজের বাসটি বেরেলি থেকে দিল্লি যাচ্ছিল, মিলাকের ট্রাইজংশন পয়েন্টে সংঘর্ষ হয়। জেলা ম্যাজিস্ট্রেট জোগিন্দর সিং এবং পুলিশ সুপার বিদ্যাসাগর মিশ্র দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডিএম এসপি ঘটনাস্থলে পৌঁছে যান।
(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

