Haryana Shocker: নয়ডায় ২৪ বছর বয়সী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২ অভিযুক্ত

প্রেমের সম্পর্কের সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা করল বান্ধবীর পরিবার।

Haryana Shocker: নয়ডায় ২৪ বছর বয়সী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২ অভিযুক্ত
প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লি: গ্রেটার নয়ডায় ২৪ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করল বান্ধবীর পরিবার। ঘটনাটি ঘটেছে রেওয়ারির চিত্রদুর্গা গ্রামে। ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ তদন্তে জানিয়েছে, যুবকের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে মনে করে মেয়েটির পরিবার।

তদন্তে দেখা গিয়েছে, মঙ্গলবার দুপুরে নয়ডায় ১৫ বছরের মেয়েটির সঙ্গে যুবক ও তাঁর বন্ধু দেখা করতে গিয়েছিল। তাঁরা একটি খোলা মাঠে দেখা করে সেখানে গল্প করছিলেন। এমন সময় মেয়েটির বাবা ও ভাইয়েরা সেখানে পৌঁছে যুবকদের প্রচণ্ড মারধর করে। পরে তাঁরা আহত দুজনকে সেখানে ফেলে পালিয়ে যায়। গ্রামের স্থানীয়রা যুবকের পরিবারকে খবর দেয়। যুবকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে ২৪ বছর বয়সী যুবক মারা যান। যুবকের ২০ বছর বয়সী বন্ধুটি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।

(The above story first appeared on LatestLY on Jul 11, 2024 04:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).