Pune Road Accident: পথ দুর্ঘটনায় নিহত ২ জন, আহত ৬৪ জন
ঘটনাস্থলেই এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: পুনে-সোলারপুর হাইওয়েতে পথ দুর্ঘটনায় (Road Accident) ২ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন। হাইওয়েতে (Highway) ভারওয়ান্দ এলাকায় দুটি এসটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাসের ৪০ থেকে ৫০ জন যাত্রী আহত হয়েছেন এবং তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার সময় দুটি এমএসআরটিসি বাসে মোট ১০৫ জন যাত্রী ছিলেন। মৃত ব্যক্তিরা হলেন, নামদেব বাবুরাও আধভ, সুবর্ণা সন্তোষ হোল। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের ভারভান্দের কাছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি এসটি বাস পুনে থেকে সোলাপুরের উদ্দেশ্যে ছেড়েছিল। এমন সময় হঠাৎ বাইক আরোহীকে ধাক্কা দিলে এসটি বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি ডিভাইডার ভেঙে তুলজাপুর-পুনে রুটের একটি এসটি বাসকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় উভয় বাসের চালক ও কন্ডাক্টর গুরুতর আহত হয়েছেন।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

