Murder: মামিকে অশালীন ইঙ্গিত, প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে খুন করল ১০ বছরের কিশোর

কিন্তু হাতে পায়ে আঁচড়ের দাগ দেখে ছেলেটির বাবার সন্দেহ হয়। তিনি পুলিশে খবর দেন। যদিও অভিযুক্ত কিশোর প্রথমে জানায়, মৃতদেহ এদিক-ওদিক করতে গিয়ে শরীরে এমন দাগ হয়ে গিয়েছে। প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল ওই কিশোর।

Murder: মামিকে অশালীন ইঙ্গিত, প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে খুন করল ১০ বছরের কিশোর
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ নিজের মামিকে (Maternal Aunt) খুনের অভিযোগে কর্ণাটকে গ্রেফতার ১০ বছরের কিশোর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কান্নার (Kannada) জেলার উপ্পিনানগারি শহরের কাছের একটি গ্রামে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে একটি বাড়ি থেকে ৩৭ বছরের মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। সেই সময় বাড়িতেই ছিল অভিযুক্ত কিশোর। এরপর নিজেই মুখেই অপরাধের কথা স্বীকার করে সে। পুলিশকে (Police)  সে জানায়, মামিকে সে নানা অশালীন ইঙ্গিত করত। রবিবারও যৌন ইঙ্গিত দিয়েছিল সে, এরপর নিহত মহিলা তাকে বকাবকি করেন। এরপরই পাছে ব্যাপারটি জানাজানি হয় সেই ভয়ে মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে হত্যা করে ১০ বছরের এই কিশোর। বাড়ির লোকেদের নিজেই ডেকে জানায় যে মামির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু হাতে পায়ে আঁচড়ের দাগ দেখে ছেলেটির বাবার সন্দেহ হয়। তিনি পুলিশে খবর দেন। যদিও অভিযুক্ত কিশোর প্রথমে জানায়, মৃতদেহ এদিক-ওদিক করতে গিয়ে শরীরে এমন দাগ হয়ে গিয়েছে।  প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল ওই কিশোর। শেষমেশ নিজের মুখেই সবটা স্বীকার করে নেয় সে।

এই খবরটিও পড়ুনঃ অস্বচ্ছতার অভিযোগে বাতিল নেট পরীক্ষা, তদন্তে নামবে সিবিআই

(The above story first appeared on LatestLY on Jun 20, 2024 09:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).