CRPF Jawan: পাক তরুণীকে বিয়ে করে চাকরি খোয়ালেন সিআরপিএফ জওয়ান

প্রেম থেকে বিয়ে। তবে সবটাই ঘটে অনলাইনে। এরপর চলতি বছরের মার্চ মাসে ভিসা নিয়ে ভারতে চলে আসেন মিনাল।

CRPF Jawan: পাক তরুণীকে বিয়ে করে চাকরি খোয়ালেন সিআরপিএফ জওয়ান
মুনির ও মিনাল (ছবিঃX)

নয়াদিল্লিঃ চুপিসারে সেরেছিলেন বিয়ে(Wedding)। কিন্তু তার মাশুল যে এভাবে দিতে হবে তা বুঝতে পারেননি আধা সেনা জওয়ান (CRPF Jawan) মুনির আহমেদকে। পাকিস্তানি তরুণীকে বিয়ে করে শেষে চাকরি খোয়ালেন তিনি। জানা গিয়েছে, জম্মু কাশ্মীরে মোতায়েন ছিলেন মুনির। সেখানেই মিনাল খান নামে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁর। পরে পাকিস্তানি তরুণীর প্রেমে পড়েন আধা সেনা জওয়ান। প্রেম থেকে বিয়ে। তবে সবটাই ঘটে অনলাইনে। এরপর চলতি বছরের মার্চ মাসে ভিসা নিয়ে ভারতে চলে আসেন মিনাল। ধীরে ধীরে সংসার গুছিয়ে নিচ্ছিলেন। কিন্তু এরই মাঝে গত ২২ এপ্রিল শেষ হয়ে যায় তাঁর ভিসার মেয়াদ। কিন্তু তারপরও পাকিস্তান ফেরেননি মিনাল। দীর্ঘ মেয়াদী ভিসার আবেদন জানিয়ে ভারতেই থেকে যান।

পাক তরুণীকে বিয়ে করার খেসারত দিতে হল সিআরপিএফ জওয়ানকে

এরপর পহেলগাঁও জঙ্গি হামলার পর যখন নতুন করে ভারত-পাকিস্তান সম্পর্কে চিড় ধরে তখন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ভারত-পাক সীমান্ত। বাতিল করা হয় সমস্ত পাক ভিসা। বেঁধে দেওয়া হয় সময়। তার মধ্যে নিজের দেশ পাকিস্তানে ফিরে যেতে বলা হয় পাক নাগরিকদের। ভারত সরকারের নির্দেশ মতো পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য সীমান্তে পৌঁছন খোদ মিনালও। কিন্তু শেষ মুহূর্তে কোর্টের অর্ডারে ভারতে থেকে যান। তাঁকে ভারতে থাকার অনুমতি দেয় আদালত। এতেই বিপাকে পড়েন স্বামী মুনির। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে সেনা। জানা যায়, গোপনে পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছেন তিনি। আর এই ঘটনায় প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা। এরপরই ওই জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় সিআরপিএফ।

পাক তরুণীকে বিয়ে করে চাকরি খোয়ালেন সিআরপিএফ জওয়ান

(The above story first appeared on LatestLY on May 04, 2025 08:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).