Mumbai Shocker: গর্তের মধ্যে ৯ দিনের নবজাতকের লাশ, স্বাভাবিক মৃত্যুর দাবি পরিবারের! তদন্তে চরকোপ থানার পুলিশ
পুলিশী জেরার মুখে তার বাবা-মা বলেছেন- শিশুটি দুধ পান করতে না পারায় পুষ্টির অভাবে মারা গেছে। তবে স্বাভাবিক মৃত্যু হলেও যে মৃত্যুর শংসাপত্র নিতে হবে তা শিশুটির বাবা-মা জানত না।
মুম্বাই, মহারাষ্ট্র : এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুম্বই। গতকাল রাতে চরকোপ থানার পুলিশ গর্তের মধ্যে পুঁতে রাখা নবজাতক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে । ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। জানা গেছে কন্যা সন্তানের বয়স ছিল মাত্র ৯ দিন। পুলিশী জেরার মুখে তার বাবা-মা বলেছেন- শিশুটি দুধ পান করতে না পারায় পুষ্টির অভাবে মারা গেছে। তবে স্বাভাবিক মৃত্যু হলেও যে মৃত্যুর শংসাপত্র নিতে হবে তা শিশুটির বাবা-মা জানত না। পেশায় বেলুন বিক্রেতা এবং অশিক্ষিত ওই দম্পতিকে এখনও জেরা করছে পুলিশ। মৃত্যুর আসল কারণ জানতে চরকোপ থানার পুলিশ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে,ঘটনার আরও তদন্ত চলছে।
Mumbai, Maharashtra | Charkop Police found the body of a newborn girl buried in a pit. Police have arrested the child's father. The child was only 9 days old. According to her parents, the child couldn't drink milk and died due to lack of nutrition. The parents of the child are…
— ANI (@ANI) February 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 02, 2024 07:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

