Mumbai: মুম্বইয়ে বাসের চাকায় পিষ্ট বাইক আরোহীর হাত, গুরুতর আহত অবস্থায় যুবক ভর্তি হাসপাতালে, পলাতক অভিযুক্ত চালক
অফিস যেতে গিয়ে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা আহত এক যুবক। খোয়া গেল তাঁর হাত। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরিতে।
অফিস যেতে গিয়ে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা আহত এক যুবক। খোয়া গেল তাঁর হাত। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) আন্ধেরিতে। বাসের চাকার চাপা পড়ে পিষ্ট হল এক বাইক আরোহীর বাঁ-হাত। দুর্ঘটনার পর তড়িঘড়ি বছর ৩৫-এর ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্থ হাতটি বাদ দিতে পারেন চিকিৎসকরা। তবে আহত যুবকের শারীরিক অবস্থাও অত্যন্ত গুরুতর। ঘটনার পর থেকে পলাতক বাস চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
বাসের ধাক্কায় আহত যুবক
জানা যাচ্ছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন মহম্মদ আলি রোডের বাসিন্দা ইসমাইল সুরাতওয়ালা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি লেন থেকে যখন ইসমাইল মেইন রোডে ওঠেন, তখন পেছন থেকে বিএমসি-র একটি বাস বাইকটিকে ওভারটেক করতে গিয়ে আচমকাই ধাক্কা লাগে। বেসামাল হয়ে যুবকটি রাস্তায় পড়ে গেলে বাসের পেছনের চাকা তাঁর হাতের ওফর দিয়ে চলে যায়।
পলাতক চালক
ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিক বাসচালক ততক্ষণে পালিয়েছে। ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে ঘাতক বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on May 02, 2025 06:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

