Mumbai: মুখ্যমন্ত্রীর কনভয়কে অনুসরণ করায় গ্রেফতার, মুম্বইতে চাঞ্চল্যকর ঘটনা

ট্রাফিক এড়াতেই ওই ব্যক্তি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ গাড়ির পিছু নেন বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। মুখ্যমন্ত্রীর কনভয়কে অনুসরণ করায় শুভম কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ব্যান্দ্রা পুলিশ।

Mumbai: মুখ্যমন্ত্রীর কনভয়কে অনুসরণ করায় গ্রেফতার, মুম্বইতে চাঞ্চল্যকর ঘটনা
Arrest, Representational Image (Photo Credit: Twitter/ANI)

মুম্বই, ৮ মে: মুখ্যমন্ত্রীর কনভয়কে অনুসরণ  করায় গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। রাস্তার ট্রাফিক এড়াতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) কনভয়ের পিছনে চলে যান এক ব্যক্তি। পেশায় অভিনেতা শুভম কুমার নামে ওই ব্যক্তি মুম্বইয়ের ব্যান্দ্রা ওরলি সি লিঙ্কের ভিআইপি লেন দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ির সঙ্গে প্রবেশ করেন। ট্রাফিক এড়াতেই ওই ব্যক্তি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ গাড়ির পিছু নেন বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। মুখ্যমন্ত্রীর কনভয়কে অনুসরণ করায় শুভম কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ব্যান্দ্রা পুলিশ। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয় বলে খবর।

ভারতীয় দণ্ডবিধির মোটর ভেকিক্যাল অ্যাক্ট অনুযায়ী শুভম কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে খবর।

(The above story first appeared on LatestLY on May 08, 2024 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).