Mumbai-Goa Highway Accident: মুম্বাই-গোয়া হাইওয়েতে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ৪বছরের এক শিশু

নিহতরা সকলেই মুম্বাই-গোয়া হাইওয়ে দিয়ে রত্নাগিরি যাচ্ছিলেন, তখনই রায়গড় জেলার রেপোলি এলাকার গোয়া-মুম্বাই হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রায়গড় পুলিশ।

Mumbai-Goa Highway Accident: মুম্বাই-গোয়া হাইওয়েতে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ৪বছরের এক শিশু
a car collided with a truck Photo Credit: Twitter@ANI

বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) ভোর ৫টা নাগাদ মুম্বাই-গোয়া হাইওয়েতে  একটি ট্রাক ও গাড়ির সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহতরা সবাই একই পরিবারের, তারা মুম্বাই থেকে অন্য এক আত্মীয়ের মৃত্যুতে আয়োজিত শোক সভায় যোগদান করে ফিরে আসছিলেন।  এই ঘটনায় ৪ বছর বয়সী একটি মেয়ে বেঁচে গেছে,  স্থানীয় একটি  হাসপাতালে তার চিকিৎসা চলছে। নিহতরা সকলেই মুম্বাই-গোয়া হাইওয়ে দিয়ে রত্নাগিরি যাচ্ছিলেন, তখনই রায়গড় জেলার রেপোলি এলাকার গোয়া-মুম্বাই হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রায়গড় পুলিশ।

Maharashtra | Visuals from Goa-Mumbai highway in Repoli area in Raigad where a car accident left nine people, including a child, dead and another child injured. pic.twitter.com/oaH1qKyW83

(The above story first appeared on LatestLY on Jan 19, 2023 08:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).