Mother Kills Son In Goa: ছোট্ট ছেলেকে খুন করে দেহ ব্যাগে ভরে গাড়িতে উঠলেন, চালকের সাহায্যের 'খুনি মাকে' ধরল পুলিশ
পুলিশ এরপর জোর কদমে গাড়ি চালকের সঙ্গে কথা চালায়। চালককে তাঁর গাড়ি থানায় নিয়ে যাওয়ার কথা বলা হয়। গাড়ি চালকের সহায়তার পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে এবং ছেলের দেহ উদ্ধার করা হয়। কী কারণে বছর চারেকের শিশুকে তার মা খুন করে, সে বিষয়ে ধ্বন্দে পুলিশ।
পানাজি, ৯ জানুয়ারি: এবার ফের ভয়াবহ ঘটনা উঠে এল গোয়া (Goa) থেকে। গোয়ায় একটি হোটেলের মধ্যে নিজেদের ৪ বছরের ছেলেকে এক মহিলা খুন করেন বলে অনুমান পুলিশের। পুলিশ (Police)সূত্রে খবর, ওই মহিলা চেক আউটের সময় হোটেল কর্মীকে গাড়ি ডেকে দিতে বলেন। বেঙ্গালুরুর জন্য গাড়ি বুক করেন তিনি এবং সেখানকার উদ্দেশে রওনা দেন। এরপর ওই মহিলা হোটেল থেকে রওনা দেওয়ার পর ঘর পরিষ্কার করতে গিয়ে সেখানকার কর্মীরা রক্তের দাগ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করে। এরপর ওই মহিলা যে ঠিকানা দিয়েছিলেন হোটেলের ঘর বুক করতে,তা পরীক্ষা করে দেখা যায়, পুরো ভুয়ো।
আরও পড়ুন: Arrested: গোয়ায় ৪ বছর বয়সী ছেলেকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করলেন মা
খুনের অনুমান করতেই পুলিশ এরপর জোর কদমে গাড়ি চালকের সঙ্গে কথা চালায়। চালককে তাঁর গাড়ি থানায় নিয়ে যাওয়ার কথা বলা হয়। গাড়ি চালকের সহায়তার পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে এবং ছেলের দেহ উদ্ধার করা হয়। কী কারণে বছর চারেকের শিশুকে তার মা খুন করেন, সে বিষয়ে ধ্বন্দে পুলিশ। ঘটনার পরপরই এফআইআর দায়ের করে, ওই মহিলাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত ছেলেকে খুন করে একটি ব্যাগে তার দেহ ভরে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন মহিলা।
শুনুন পুলিশ কী জানাল...
#WATCH | Panaji: On the murder of a four-year-old boy in Goa, North Goa SP Nidhin Valsan says, "A woman asked the hotel staff to arrange a taxi for Bengaluru...After the checkout, when the hotel staff went to clean the room, they found red-coloured stains which they assumed to be… pic.twitter.com/TqqOyuqwfv
— ANI (@ANI) January 9, 2024
(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

