২০২৪ লোকসভা নির্বাচনের টার্গেট তৈরি বিজেপি-র, ৩৩৩টি আসনের লক্ষ্যে এবার মোদি-শাহর নজরে এই তিন রাজ্য

২০১৯ লোকসভা নির্বাচনে মানুষের ভোটে কার্যত গোটা দেশটাই দখল করে নিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ তো বটেই এমনকি বাংলা,ওডিশা, ত্রিপুরা, অসমেও নরেন্দ্র মোদি ঝড়ে বিজেপি প্রায় সর্বত্র জিতেছে।

২০২৪ লোকসভা নির্বাচনের টার্গেট তৈরি বিজেপি-র, ৩৩৩টি আসনের লক্ষ্যে এবার মোদি-শাহর নজরে এই তিন রাজ্য
মোদী-শাহ-র লক্ষ্য এবার গোটা দেশের সব রাজ্যে জয়। (Photo Credits: PTI/File)

নয়া দিল্লি, ২৮মে:  ২০১৯ লোকসভা নির্বাচন (2019 Lok Sabha Elections) মানুষের ভোটে কার্যত গোটা দেশটাই দখল করে নিয়েছে বিজেপি (BJP)। উত্তরপ্রদেশ (Uttar Pradesh), গুজরাট (Gujrat), দিল্লি (Delhi), বিহার (Bihar), মহারাষ্ট্র (Maharashtra), রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ (Madhy Pradesh) তো বটেই এমনকি বাংলা,ওডিশা, ত্রিপুরা, অসমেও নরেন্দ্র মোদি ঝড়ে বিজেপি প্রায় সর্বত্র জিতেছে। ২০১৯ লোকসভা নির্বাচনে মোট ৩০৩টি আসনে জিতেছে বিজেপি। তবে এবার এখন থেকেই পরবর্তী লোকসভা নির্বাচনের টার্গেট ঠিক করে ফেলছে বিজেপি। নরেন্দ্র মোদি (Narendra Modi) দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই বিজেপি ঠিক করে ফেলল ২০২৪ লোকসভায় তাদের ৩৩৩টি আসনে জিততে হবে।

২০১৪ লোকসভায় বিজেপি জিতেছিল ২৮২টি আসনে। তারপর অনেকেই বলেছিলেন, বিজেপি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে সেখান থেকে তাদের আর বেশি আসন জেতা সম্ভব নয়। কিন্তু, এবার ভোটের ফল প্রকাশ পেলে দেখা যায় বিজেপি-র আসন গতবারের চেয়ে এক ধাক্কায় একেবারে ২১টি বেড়ে গিয়েছে। গতবারের সব রাজ্যের বিজয়রথের গতি বজায় রেখে, বাংলা-ওডিশা সহ পূর্ব ভারতে জিতে এই 'এইবার, তিনশো পাড়'-এর স্লোগান সত্য়ি হয়।

২০২৪ লোকসভার জন্য বিজেপি-র 'মিশন ৩৩৩'আগামী কয়েক মাসের মধ্য়েই শুরু হয়ে যাবে। গতবার যেমন বিজেপির টার্গেট ছিলস পূর্ব ভারত, তেমন এবার বিজেপি-র নজরে দক্ষিণ ভারত। এবার দক্ষিণ ভারতে দুটি রাজ্যে ভাল ফল করেছে বিজেপি। কর্নাটকে ২৮টি-র মধ্যে ২৫টিতে জিতেছে পদ্মফুল প্রতীকের দল। আর তেলেঙ্গানায় ১৭টির মধ্যে বিজেপি জিতেছে ৪টি আসনে।

এবার বিজেপি-র নজর এই তিন রাজ্যে

১) কেরল (Kerela)

কেরলে বিজেপি কোনও আসন পায়নি ঠিকই, কিন্তু তারা ১২.৯ শতাংশ ভোট পেয়েছে। শবরামতী মন্দিরে মহিলাদের ঢোকা নিয়ে বিতর্কের মাধ্যমে কেরলে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় বিজেপি। কিন্তু এবার সেটা হয়নি। তবে এবার মিশন কেরল সফলে মরিয়া মোদি-শাহ।

২) তামিলনাড়ু (Tamil Nadu)

জয়ললিতা-করুণানিধি। তামিলনাড়ুর রাজনীতির দুই চিরকালীন নেতার মৃত্যুর পর এই রাজ্যের রাজনীতির শূন্যতাটা কাজে লাগাতে এবার মরিয়া চেষ্টা করেছিল বিজেপি। তবে ফের AIADMk-র সঙ্গে হাত মিলিয়ে কোনও লাভই হয়নি বিজেপির। এবার এখানে একলা চলে মেরিনা বিচের ধারে পদ্মচাষ করতে মরিয়া বিজেপি।

৩) অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) 

এবারও অন্ধ্রে কোনও আসনে পায়নি বিজেপি। আসন তো দূরের কথা অন্ধ্রপ্রদেশে বিজেপি-র ভোট শেয়ার এক শতাংশের কম। যা রাজ্যে নোটায় যত পড়েছে তার থেকেও কম। তবে অন্ধ্রের জন্য আলাদা স্ট্র্যাটেজি নিয়ে কিছু করতে চান অমিত শাহ।

(The above story first appeared on LatestLY on May 28, 2019 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).