Rajasthan: ধর্ষণ করে মেয়েকে ফেলা হয়েছে কুয়োয়! পরদিন অভিযোগ বদল বাবার

রাজস্থানের কারাউলি জেলায় ১৬ বছরের এক নাবালিকার ধর্ষণের অভিযোগ নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হল। রবিবার স্থানীয় মহিলা থানায় অভিযোগ আসে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে কুয়োয় ছুড়ে ফেলে দিয়েছে এলাকার তিন যুবক।

Rajasthan: ধর্ষণ করে মেয়েকে ফেলা হয়েছে কুয়োয়! পরদিন অভিযোগ বদল বাবার
Representational Image (Photo Credits: PTI)

জয়পুর, ২৫ মে: রাজস্থানের (Rajasthan Rape) কারাউলি জেলায় ১৬ বছরের এক নাবালিকার ধর্ষণের অভিযোগ নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হল। রবিবার স্থানীয় মহিলা থানায় অভিযোগ আসে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে কুয়োয় ছুড়ে ফেলে দিয়েছে এলাকার তিন যুবক। অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। আরও পড়ুন: Coronavirus Cases In India: ৪১ দিন পর ২ লাখের নিচে দৈনিক সংক্রমণ, করোনায় মৃত্যু কমে ৩ হাজারের গণ্ডীতে

এরপর হেনস্থা হওয়া মেয়েটির বাবার বয়ান নেওয়া হয়। তখন তিনি জানান, তার মেয়ের সঙ্গে ধর্ষণ বা নির্যাতেনর কোনও ঘটনাই ঘটেনি। এসপি (Superintendent of Police) মৃদুল কাছোয়া (Mridul Kachawa)  জানান, মেয়েটির ধর্ষণের অভিযোগে কথা সম্পূর্ণ অস্বীকার করা যায় তার বাবা।

মেয়েটিও ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করেছে। সে এখন দাবি করছে তার বোনের সঙ্গে ঝগড়ার জেরেই সে কুয়োয় ঝাঁপ দেয়। মেয়েটির মেডিক্যাল রিপোর্ট এলে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে বলে জানানো হয়েছে। কারও চাপে মেয়েটি অভিযোগ প্রত্যাহার করল নাকি মিথ্যা অভিযোগ আনা হয়েছিল সেটাই এখন দেখার।

(The above story first appeared on LatestLY on May 25, 2021 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).