Mumbai Shocker: ফাঁকা রেলস্টেশন থেকে উদ্ধার নাবালিকা, শারীরিক পরীক্ষায় ধর্ষণের উল্লেখ

Mumbai Shocker: ফাঁকা রেলস্টেশন থেকে উদ্ধার নাবালিকা, শারীরিক পরীক্ষায় ধর্ষণের উল্লেখ
Mumbai Police (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ নবি মুম্বইয়ের(Navi Mumbai) রেলস্টেশন থেকে উদ্ধার বারো বছরের নাবালিকা(Minor Girl)। শারীরিক পরীক্ষার(Health Report) রিপোর্টে ধর্ষণের(Rape) উল্লেখ। ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ের ঘানসোলি রেলস্টেশনে। সোমবার ওই স্টেশনের প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হয় বারো বছরের ওই নাবালিকাকে। পুলিশ জানায়, রেলস্টেশনে একা বসে থাকতে দেখা যায় ওই নাবালিকাকে। পেট্রলিংয়ের সময় পুলিশকর্মীরা তার নাম জিজ্ঞেস করলে বলতে পারেনি সে। এতেই সন্দেহ হয় পুলিশের। এরপরই তার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করে পুলিশ। শারীরিক পরীক্ষায় জানা যায়, নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে।

ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা

যদিও নিজের মুখে তা সম্বন্ধে কিছুই বলতে পারেনি নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, আতঙ্কে কিছু বলার মতো অবস্থায় নেই নির্যাতিতা। ইতিমধ্যেই জিআরপি-র তরফে একটি দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় জড়িতদের খোঁজ চলছে। সেই সঙ্গে ওই নাবালিকার রিবারেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। কেন ওই নাবালিকাকে স্টেশনে একা ছেড়ে দেওয়া হয় তাও খতিয়ে দেখা হচ্ছে।

ফাঁকা রেলস্টেশন থেকে উদ্ধার নাবালিকা, শারীরিক পরীক্ষায় ধর্ষণের উল্লেখ

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).