Meerut: পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে যৌন হেনস্থা,তা ক্যামেরাবন্দি করে হুমকি, পলাতক অভিযুক্ত
নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তেরর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে পুলিশ। তার খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।
নয়াদিল্লিঃ গ্রামের(Village) ছেলেমেয়েদের যৌন হেনস্থা(Sexual Assault) এবং তা ক্যামেরাবন্দি(Video) করে নানা ধরনের হুমকি। অবশেষে আইনের দ্বারস্থ নির্যাতিতারা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশেরUttar Pradesh) মিরাটে(Meerut)। জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী(Businessman) ওই ব্যাক্তি। তার দোকানে জিনিস কিনতে আসলে কোল্ড ড্রিঙ্ক(Cold Drink) খাওয়ার প্রস্তাব দিত সে। তাতেই মেশানো থাকত মাদক। এরপর ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হত। শুধু তাই নয়, তা ক্যামেরাবন্দিও করা হত। পরবর্তীতে এই ভিডিয়োগুলি দেখিয়ে নানা হুমকি দেওয়া হত বলেও অভিযোগ। টাকা চেয়ে পাঠানো হত, রাজি না হলে ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি আসত। বছরের পর বছর এই অত্যাচার সহ্য করার পর অবশেষে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতারা। ওই ব্যাক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এফআইআর-এ মোট ছয়জনের নাম রয়েছে। যার মধ্যে চারজন নাবালিকা। নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তেরর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে পুলিশ। তার খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।
গ্রামের মেয়েদের যৌন হেনস্থার অভিযোগ ৩৭ বছরের ব্যাক্তির বিরুদ্ধে
Meerut Man Sexually Assaulted Children, Filmed Act To Extort Money: Cops https://t.co/ebyvngQPu2 pic.twitter.com/8SdyvdN2ra
— NDTV News feed (@ndtvfeed) August 27, 2024
(The above story first appeared on LatestLY on Aug 27, 2024 08:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

