Masturbating In Running Train: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর মুখে হস্তমৈথুন, গ্রেফতার মহারাষ্ট্রের সাংলির বাসিন্দা
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কর্ণাটকের গোকর্ণ রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। গোয়ার কোঙ্কন রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর সুনীল গুডলার বলেছেন- মহিলা যখন ঘুমাচ্ছিলেন অভিযুক্ত তার কাছে এসে তার মুখে হস্তমৈথুন শুরু করে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় ট্রেনের মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।সম্প্রতি গোয়ার কঙ্কন রেলওয়ে ডিভিশনের এই ঘটনা মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন তুলে দিল। ট্রেনের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকা এক মহিলা যাত্রীর মুখে হস্তমৈথুন করার অভিযোগ উঠল ট্রেনের অপর এক যাত্রীর বিরুদ্ধে। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে গোয়ার কঙ্কন রেলওয়ে ডিভিশনে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪৭ বছর বয়সি ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কর্ণাটকের গোকর্ণ রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। গোয়ার কোঙ্কন রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর সুনীল গুডলার বলেছেন- মহিলা যখন ঘুমাচ্ছিলেন অভিযুক্ত তার কাছে এসে তার মুখে হস্তমৈথুন শুরু করে। এই সময় তার সঙ্গে ভ্রমণ করা তার দুই পুরুষ বন্ধু এই কাজটি লক্ষ্য করে রেলওয়ের জরুরি নম্বর ডায়াল করে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশ এসে ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম দত্তাত্রয় চভান। তিনি মহারাষ্ট্রের সাংলির বাসিন্দা। যিনি কেরালার কান্নুরে কাজ করেন।
ঘটনার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর গুডলার সংবাদমাধ্যমকে জানিয়েছেন- যে ২২ বছরের ওই মহিলা তার দুই সমবয়সী পুরুষ বন্ধুর সাথে পূর্ণা এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন।তারা সকলেই সিনেমাটোগ্রাফির সঙ্গে যুক্ত। কিছু ভিডিও শুট করার জন্য তারা কেরালা থেকে গোয়া যাচ্ছিল। আক্রান্ত মহিলা কেরালার কোঝিকোড়ের বাসিন্দা। আমরা জানতে পেরেছি যে অভিযুক্তকে ধরার পর তিনি নিরাপদ বোধ করছেন।
(The above story first appeared on LatestLY on Jan 04, 2024 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

