Earthquake: শ্রীলঙ্কায় ভয়াবহ ভূমিকম্পের মাঝে কাঁপল লাদাখের কার্গিল, দুনিয়া জুড়ে ভূমিকম্প আতঙ্ক

গত বৃহস্পতিবার থেকে ধারবাহিকভাবে আইসল্যান্ডে ভূমিকম্প হচ্ছে। গতকালও আইসল্যান্ডে ২৫০টি-র মত ভূমিকম্প হয়।

Earthquake: শ্রীলঙ্কায় ভয়াবহ ভূমিকম্পের মাঝে কাঁপল লাদাখের কার্গিল, দুনিয়া জুড়ে ভূমিকম্প আতঙ্ক
প্রতীকী ছবি (Photo Credits: X)

গত বৃহস্পতিবার থেকে ধারবাহিকভাবে আইসল্যান্ডে ভূমিকম্প হচ্ছে। গতকালও আইসল্যান্ডে ২৫০টি-র মত ভূমিকম্প হয়। গত পাঁচ দিনে আইসল্যান্ডে দু হাজারের কাছাকাছি ভূমিকম্প হয়েছে। এরই মধ্যে আজ, মঙ্গলবার দুপুরে ভয়াবহ ভূমিকম্প হল শ্রীলঙ্কায়। পাশাপাশি ছোটমাপের ভূমিকম্প হল ভারতের লাদাখের কার্গিলেও।

মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কা কেঁপে উঠল ৬.২ মাত্রার বড় ভূমিকম্পে। আর কার্গিলে কম্পেনর মাত্রা ছিল ৪.৪। জাতীয় ভূমিকম্প কেন্দ্র সূত্রে খবর, লাদাখের পশ্চিম কার্গিলের ৩১৪ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

দেখুন এক্স

দেখুন শ্রীলঙ্কার ভূমিকম্প

দেখুন আইসল্যান্ডের ভূমিকম্প

৬.২ মাত্রার বড় ভূকিম্পের পর কলম্বোতে স্থানীয় মানুষরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সুনামি সতর্কতা জারি করার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর আসেনি। তবে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে, দেশের বেশ কিছু অংশে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

ইউরোপের বরফঘেরা দেশ আইসল্যান্ড বারবার কেঁপে উঠছে। সেখানে আগ্নেয়গিরিগুলো জেগে ওঠার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের জন্য আইসল্যান্ড জুড়ে জারি করা হয়েছে জরুরী অবস্থা। আইসল্যান্ডের ধারাবাহিক ভূমিকম্প রাস্তাঘাট, বাড়িতে বড় ফাটল দেখা দিচ্ছে।

(The above story first appeared on LatestLY on Nov 14, 2023 02:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).