Manipur Viral Video: উত্তপ্ত মণিপুরে ভাইরাল মহিলার নগ্ন ভিডিয়ো, প্রধানমন্ত্রী চুপ কেন? প্রশ্ন কংগ্রেসের
প্রধানমন্ত্রী কোথায় বলে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী কেন চুপ করেছেন মণিপুরের ঘটনায়। প্রশ্ন তোলে কংগ্রেস। পাশাপাশি কংগ্রেস সাংসদ আরও জানতে চান, স্বরষ্ট্রমন্ত্রীই বা কোথায়, তাঁর দফতর কী করছে। কেন্দ্রীয় সরকার বার বার বলছে, মণিপুরের রোডম্যাপ তাঁরা তৈরি করছেন কিন্তু কোথায় কী বলে প্রশ্ন তোলে কংগ্রেস।
দিল্লি, ২০ জুলাই: মণিপুরে নগ্ন মহিলার পুরনো ভিডিয়ো নিয়ে ফের উত্তেজনা ছড়াতে শুরু করেছে। চলতি বছরের ৪ মে নগ্ন মহিলার ভিডিয়ো ফের নতুন করে প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় উত্তেজনা। বিষয়টি নিয়ে এবার মুখ খোলা হয় কংগ্রেসের তরফে। কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন বলেন, আমরা লজ্জা পাচ্ছি। এভাবে রাজনীতি হয় না।
আরও পড়ুন: Manipur Shocker: মহিলার পুরনো নগ্ন ভিডিয়োকে কেন্দ্র করে ফের উত্তেজনা মণিপুরে, তদন্তের নির্দেশ
প্রধানমন্ত্রী কোথায় বলে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী কেন চুপ করেছেন মণিপুরের ঘটনায়। প্রশ্ন তোলে কংগ্রেস। পাশাপাশি কংগ্রেস সাংসদ আরও জানতে চান, স্বরষ্ট্রমন্ত্রীই বা কোথায়, তাঁর দফতর কী করছে। কেন্দ্রীয় সরকার বার বার বলছে, মণিপুরের রোডম্যাপ তাঁরা তৈরি করছেন কিন্তু কোথায় কী বলে প্রশ্ন তোলে কংগ্রেস। প্রধানমন্ত্রী বার বার বিদেশ সফরে যাচ্ছেন আর বলছেন, ভারতে সবকিছু ঠিকঠাক রয়েছে। কিন্তু মণিপুরে কোথায় সব ঠিক রয়েছে বলে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। পাশাপাশি মণিপুরের মুখ্যমন্ত্রী কবে ইস্তফা দেবেন বলেও প্রশ্ন তোলে কংগ্রেস।
(The above story first appeared on LatestLY on Jul 20, 2023 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

