Gujrat: স্বামীর লালসার শিকার স্ত্রী, 'বিকৃত' যৌনতায় রাজি না হতেই ভয়ঙ্কর পরিণতি

গুজরাটের নির্ণয়নগরের বাসিন্দা তার স্ত্রীকে প্রায়শয়ই মারধর করত। এমনকী, স্ত্রীর নগ্ন ছবিও তুলত ওই ব্যক্তি। শুধু তাই নয়, স্ত্রী যৌনতায় রাজি না হলে, তাঁর উপর অত্যাচর করা হত বলে অভিযোগ।

Gujrat: স্বামীর লালসার শিকার স্ত্রী, 'বিকৃত' যৌনতায় রাজি না হতেই ভয়ঙ্কর পরিণতি
Representational Image

আহমেদাবাদ, ৮ অগাস্ট:  স্ত্রীকে জোর করে বাথরুম ক্লিনিং লিকুইড খাইয়ে দিল স্বামী। ফলে অসুস্থ অবস্থায় স্ত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। গুজরাটের নির্ণয়নগরে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে স্বামী জোর করে বাথরুম ক্লিনিং লিকুইড খাইয়ে দেয়। আসারওয়া সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন গুজরাটের ওই মহিলা।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, গুজরাটের নির্ণয়নগরের বাসিন্দা তার স্ত্রীকে প্রায়শয়ই মারধর করত। এমনকী, স্ত্রীর নগ্ন ছবিও তুলত ওই ব্যক্তি। শুধু তাই নয়, স্ত্রী যৌনতায় রাজি না হলে, তাঁর উপর অত্যাচর করা হত বলে অভিযোগ। সম্প্রতি গুজরাটের নির্ণয়নগরের ওই বাসিন্দার বিকৃত যৌনতায় স্ত্রী রাজি না হওয়ায় ওই মহিলার স্বামী তাঁকে টানতে টানতে শৌচাগারে নিয়ে যায়। এরপর জোর করে বাথরুম ক্লিনিং লিকুইড তার স্ত্রীর মুখে ঢেলে দেয়। স্ত্রী শৌচাগার থেকে চিৎকার করলে, আশপাশের লোকজন ছুটে আসেন এবং ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: Viral: স্টেডিয়ামে পুরুষ সঙ্গীর সঙ্গে উদ্দাম যৌনতা, ভিডিয়ো ভাইরাল হতেই চরম পদক্ষেপ

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও ওই ব্যক্তি স্ত্রীর উপর একাধিক অত্যাচার করে বলে অভিযোগ। এর আগেও সংশ্লিষ্ট মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে স্ত্রীর উপর অত্যাচার না করার শর্তে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে ওই ব্যক্তি। তবে বাড়িতে ফেরার পর স্ত্রী যাতে এফআইআর তুলে নেন, সে বিষয়ে ওই ব্যক্তি জোর জবরদস্তি শুরু করে বলে অভিযোগ।

(The above story first appeared on LatestLY on Aug 08, 2022 08:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).