Man Burnt Alive In Assam: খুনের অপরাধে 'দোষী সাব্যস্ত', গণশুনানিতে জীবন্ত পুড়িয়ে মারা হল যুবককে

এক মহিলাকে খুনে অভিযুক্ত যুবককে জীবন্ত পুড়িয়ে (Burnt Alive) মারা হল। শনিবার ঘটনাটি ঘটেছে অসমের (Assam) নগাঁওয়ের (Assam) বোর লালুং এলাকায়। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এম দাস বলেন, "আমরা জানতে পেয়েছি যে গণশুনানিতে (Public Hearing) হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হওয়াকে একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং পরে তার লাশ পুঁতে দেওয়া হয়। দেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে।"

Man Burnt Alive In Assam: খুনের অপরাধে 'দোষী সাব্যস্ত', গণশুনানিতে জীবন্ত পুড়িয়ে মারা হল যুবককে

নগাঁও, ১০ জুলাই: এক মহিলাকে খুনে অভিযুক্ত যুবককে জীবন্ত পুড়িয়ে (Burnt Alive) মারা হল। শনিবার ঘটনাটি ঘটেছে অসমের (Assam) নগাঁওয়ের (Assam) বোর লালুং এলাকায়। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এম দাস বলেন, "আমরা জানতে পেয়েছি যে গণশুনানিতে (Public Hearing) হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হওয়াকে একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং পরে তার লাশ পুঁতে দেওয়া হয়। দেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে।"

পুলিশ জানিয়েছে, নিহতের নাম রঞ্জিত বোরদোলোই, তিনি বোর লালুং গাঁয়ের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এলাকার এক মহিলাকে খুনের অভিযোগে ওই ব্যক্তিকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। আরও পড়ুন: Eid al-Adha 2022: বকরি ইদ উপলক্ষে মিষ্টি বিনিময় করল বর্ডার সিকিউরিটি ফোর্স ও পাকিস্তান রেঞ্জার্স

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ তোলা হয়েছে। শরীরে ৯০ শতাংশই পুড়ে যায় ওই ব্যক্তির। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কয়েকজন অভিযুক্তকে আটক করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jul 10, 2022 11:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).