Navi Mumbai Rape: অনালাইন ডেটিং অ্যাপের ফাঁদ, যুবকের ডাকে সাড়া দিয়ে ধর্ষণের শিকার তরুণী

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে পুলিশ, এমনটাই খবর।

Navi Mumbai Rape: অনালাইন ডেটিং অ্যাপের ফাঁদ, যুবকের ডাকে সাড়া দিয়ে ধর্ষণের শিকার তরুণী
Rape Representational Image Photo Credit: File Image

নয়াদিল্লিঃ আজকাল সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে অপরিচিত মানুষজনের সঙ্গে পরিচয় হওয়া কোনও কঠিন বিষয় নয়। আখছার এই ধরনের অনলাইন অ্যাপের (Online App) মাধ্যমে অপরিচত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেন অনেকে। এর মধ্যে অন্যতম হল অনলাইন ডেটিং অ্যাপ (Online Dating App)। এই মাধ্যমের সাহায্যে বন্ধুত্ব করেন অনেকে। সেই বন্ধুত্ব বিয়ের পিঁড়ি পর্যন্তও গিয়েছে, এমন উদাহরণও রয়েছে। এই ধরনের ডেটিং অ্যাপের যেমন ইতিবাচক দিক র‍য়েছে এমনই রয়েছে বেশকিছু নেতিবাচক দিকও। সম্প্রতি এই অনলাইন ডেটিং অ্যাপে আলাপ হওয়া ব্যক্তির লালসার শিকার তরুণী।

 অনলাইন ডেটিং অ্যাপে আলাপ, যুবকের লালসার শিকার তরুণী

ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। পুলিশ সূত্রে খবর, অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে নবি মুম্বইয়ের এক ২৬ বছরের পরিচয় হয় অভিযোগকারিণীর। এরপর মেলামেশা শুরু করেন তাঁরা। এরপর নবি মুম্বইয়ের সিউডসে নিজের আবাসনে ওই তরুণীকে ডাকে অভিযুক্ত। কথা মতো সেখানে গেলে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত, এমনটাই অভিযোগ ওই তরুণীর। অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে পুলিশ, এমনটাই খবর।

অনালাইন ডেটিং অ্যাপের ফাঁদ, যুবকের ডাকে সাড়া দিয়ে ধর্ষণের শিকার তরুণী

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 12:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).