Minor Rape:কিশোরীকে অপহরণ করে ২ মাস ধরে লাগাতার ধর্ষণ, গ্রেফতার যুবক
ট্রেনে চেপে পালানোর সোময় তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সুত্রে খবর। অভিযুক্তকে সোমবার আদালতে পেশ করা হয়েছে।
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশঃ(Uttar Pradesh) ফের ধর্ষণের(Rape) ঘটনা। এ বার কিশোরীকে(Minor Girl) অপহরণ(Kidnap) করে ধর্ষণের ঘটনায় গ্রেফতার(Arrested) এক যুবক। জানা গিয়েছে বিগত ২ মাস ধরে কিশোরীকে লাগাতার ধর্ষণ করা হয়। নির্যাতিতার পরিবাররে অভিযোগের ভিত্তিতে ২১ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার (এসপি) মীনাক্ষী কাত্যায়ন বলেছেন, "কোতোয়ালি এলাকায় বসবাসকারী এক যুবক গত ২০ অগস্ট একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ ছিল যে তাঁর বোন ৩০ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। সিসিটিভি ফুটেজ এবং লোকেশন হিস্ট্রি খতিয়ে দেখে দেখা যায় বিশাল প্রজাপতির সঙ্গে তাকে শেষবার দেখা গিয়েছিল। সেই সূত্র ধতেই ধৃতর নাগাল পায় পুলিশ।" রবিবার গোপন তথ্যের ভিত্তিতে ভাদোহি রেলস্টেশন থেকে অভিযুক্ত বিশাল প্রজাপতিকে গ্রেফতার করে পুলিশ। ট্রেনে চেপে পালানোর সোময় তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সুত্রে খবর। অভিযুক্তকে সোমবার আদালতে পেশ করা হয়েছে।
কিশোরীকে অপহরণ করে ২ মাস ধরে লাগাতার ধর্ষণ, গ্রেফতার যুবক
21-Year-Old Man Arrested For Kidnapping, Raping Girl In UP: Copshttps://t.co/zWcx4RIoQi pic.twitter.com/ox4NMbcAUl
— NDTV (@ndtv) October 8, 2024
(The above story first appeared on LatestLY on Oct 08, 2024 09:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

