Bengaluru Shocker: ধর্ষণের জেরে গর্ভবতী নাবালিকা, ভয়ে আত্মঘাতী অভিযুক্ত
শারীরিক নির্যাতনের জেরে গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা।
নয়াদিল্লিঃ ধর্ষণের (Rape) জেরে গর্ভবতী (Pregnant) ১৭ বছরের কিশোরী। মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে এই দাবিতে আত্মঘাতী অভিযুক্ত। তিনদিন নিখোঁজ থাকার পর উদ্ধার দেহ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। রবিবার ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই তরুণের দেহ। তার বয়স ২৭ বছর। সম্প্রতি এক ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। শারীরিক নির্যাতনের জেরে গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। সম্প্রতি বন্ধুবান্ধবদের একটি মেসেজ পাঠান ওই তরুণ। তিনি দাবি করেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তাঁকে পরিকল্পনামাফিক ফাঁসানো হচ্ছে। এরপরই ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশের অনুমান, ভয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
(The above story first appeared on LatestLY on Nov 05, 2025 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

