Mahua Moitra: GDP ছাড়ুন, ত্বকের যত্ন কীভাবে নেন বলুন! প্রকাশ্যে PM মোদীকে খোঁচা মহুয়া মৈত্রের
ভারতের সাম্প্রতিক জিডিপি (GDP) বৃদ্ধির পরিসংখান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের ফায়ারব্র্যান্ড সাংসদ মহুয়া মৈত্র। দেশের অর্থনৈতিক বৃদ্ধির তথ্য এবং প্রধানমন্ত্রীর স্যোশাল মিডিয়া অ্যাক্টিভিটি নিয়ে তীব্র আক্রমণের পাশাপাশি বেশ কিছু রসাত্মক মন্তব্যও করতে দেখা গেল কৃষ্ণনগরের এই সাংসদকে।
Mahua Moitra: ভারতের সাম্প্রতিক জিডিপি (GDP) বৃদ্ধির পরিসংখান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের ফায়ারব্র্যান্ড সাংসদ মহুয়া মৈত্র। দেশের অর্থনৈতিক বৃদ্ধির তথ্য এবং প্রধানমন্ত্রীর স্যোশাল মিডিয়া অ্যাক্টিভিটি নিয়ে তীব্র আক্রমণের পাশাপাশি বেশ কিছু রসাত্মক মন্তব্যও করতে দেখা গেল কৃষ্ণনগরের এই সাংসদকে। জিডিপির খতিয়ান নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মহুয়া বলেন, "মোদীজি, এবার অন্তত জিডিপির বিষয়গুলো আমাদের ওপর ছেড়ে দিন!"
কী বলছে জিডিপি পরিসংখ্যান
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ ছুঁয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-এর ৭ শতাংশের পূর্বানুমানের চেয়ে এই পরিসংখ্যান বেশ কিছুটা বেশি হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এর প্রশংসা করেছিলেন। তবে এই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মহুয়া। তিনি মনে করিয়ে দেন, গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও জিডিপির হার প্রথমে ৭.৯ শতাংশের কাছাকাছি দেখানো হলেও পরে তা সংশোধন করে ৭ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। অতীতেও বেশ কয়েকবার এইভাবে বৃদ্ধির হার সংশোধন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দেখুন ভিডিও
View this post on Instagram
কী দাবি মহুয়ার
কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িয়ে মহুয়া দাবি করেন, প্রধানমন্ত্রী অর্থনীতি ও জিডিপির মতো জটিল বিষয়টি ঠিকমতো বোঝেনই না, তাই এ বিষয়ে তাঁর কথা কম বলাই ভালো। মোদীর ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, হয়তো কেউ প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছে যে 'জেন জি' (Gen Z) বা নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করতে গেলে মাঝরাতে ইনস্টাগ্রামে রিল পোস্ট করতে হবে আর প্রধানমন্ত্রী সেই উপদেশ অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করছেন! একইসঙ্গে প্রধানমন্ত্রীর আগের "ঝুট কি গুঞ্জ" (মিথ্যার প্রতিফলন) সংক্রান্ত কটাক্ষের জবাবে মহুয়া রসিকতা করে বলেন, বিরোধীদের বক্তব্য বা মিথ্যার প্রতিধ্বনি যে শেষ পর্যন্ত মোদীজির কান পর্যন্ত পৌঁছেছে, তাতেই বিরোধীরা খুশি।
মহুয়ার কটাক্ষ
শুধু তীব্র রাজনৈতিক আক্রমণেই থেমে থাকেননি তৃণমূল সাংসদ, একই সঙ্গে মেখে দিয়েছেন কটাক্ষের সুর। প্রধানমন্ত্রীর বাহ্যিক চেহারা ও স্কিনকেয়ার রুটিন নিয়ে সরস মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী বিদেশের সফর থেকে ফেরার সময় নিজের উজ্জ্বল ত্বকের জন্য বিশেষ কী ব্যবহার করেন বা নিয়ে আসেন? নিজের ৫১ বছর বয়সের কথা তুলে মহুয়া রসিকতার ছলে বলেন, এই বয়সে নিজের ত্বকের যত্ন নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁর কিছু জরুরি ‘গ্লোয়িং স্কিন’-এর টিপস নেওয়া প্রয়োজন! মহুয়া মৈত্রের এই বক্তব্যের ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যম এবং ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কড়া অর্থনৈতিক সমালোচনা এবং ব্যক্তিগত কটাক্ষের এই মিশ্রণ কেন্দ্র ও বিরোধীদের চলমান বাগযুদ্ধে নতুন এক মাত্রার সংযোজন করল।
(The above story first appeared on LatestLY on Sep 03, 2026 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

