Maharashtra Shocker: ঘৃণ্য অপরাধ; ব্যবসায়ীর অন্তরঙ্গ ভিডিয়ো রেকর্ড করে ব্ল্যাকমেইল, ৮০ লক্ষ টাকার সঙ্গে বন্ধু-পত্নীকে শয্যাসঙ্গিনী হতে হবে বলে দাবি

অভিযুক্ত জন পেরারিয়া নিজের ব্যাবসায়ী বন্ধু এবং তাঁর স্ত্রীর একাধিক ঘনিষ্ঠ ভিডিয়ো নিজের মোবাইলে রেকর্ড করে। ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী ঘনিষ্ঠ হলে, কোনওক্রমে সেখানে চুপিসাড়ে হাজির হয়ে জন পেরারিয়া নামে ওই ব্যক্তি তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো মোবাইল বন্দি করে।

Maharashtra Shocker: ঘৃণ্য অপরাধ; ব্যবসায়ীর অন্তরঙ্গ ভিডিয়ো রেকর্ড করে ব্ল্যাকমেইল, ৮০ লক্ষ টাকার সঙ্গে বন্ধু-পত্নীকে শয্যাসঙ্গিনী হতে হবে বলে দাবি
Representational Image (Photo Credits: Pixabay)

মুম্বই, ৩০ জানুয়ারি: ব্যবসায়ী বন্ধুকে ব্ল্যাকমেইল এবং ৮০ লক্ষ টাকা দাবি। এবার এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী মহারাষ্ট্রের (Maharashtra) পোয়াই (Powai)। যেখানে এক ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল শুরু করে তাঁর এক বন্ধু। ব্ল্যাকমেইল করে শুধু ৮০ লক্ষ টাকা নয়, তার পাশাপাশি ব্যবসায়ীর স্ত্রীকে অভিযুক্তের অঙ্কশায়িনী হতে হবে বলেও চাপ দেওয়া হয়। ২০২৪ সালের অগাস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত এই ব্ল্যাকমেইলের পালা চলতে থাকে। ৬ মাস ধরে মানসিক নির্যাতন সহ্য করার পর ওই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হন বলে খবর।

অভিযুক্ত জন পেরারিয়া নিজের ব্যাবসায়ী বন্ধু এবং তাঁর স্ত্রীর একাধিক ঘনিষ্ঠ ভিডিয়ো নিজের মোবাইলে রেকর্ড করে। ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী ঘনিষ্ঠ হলে, কোনওক্রমে সেখানে চুপিসাড়ে হাজির হয়ে জন পেরারিয়া নামে ওই ব্যক্তি তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো মোবাইল বন্দি করে। এরপর সুযোগ বুঝে বন্ধুকে ব্ল্যাকমেইল শুরু করে। বন্ধু যদি তাকে নগদ ৮০ লক্ষ টাকা না দেয় এবং স্ত্রীকে তার শয্যাসঙ্গিনী না করেন, তাহলে ওই ছবি এবং ভিডিয়ো সব ফাঁস করে দেওয়া হবে বলে জানানো হয়। হোয়াটস অ্যাপ কলের মাধ্যমে পোয়াইয়ের ওই ব্যবসায়ীকে একাধিক হুমকি দেয় জন পেরারিয়া।

অসহ্য মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে পোয়াইয়ের ওই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হন এবং সমস্ত ঘটনা খুলে বলেন। পুলিশ জন পেরারিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়র করে। পুলিশের হাতে তথ্য, প্রমাণ  আসতেই জন পেরারিয়ার বিরুদ্ধে অন্ধেরি থানা এফআইআর দায়ের করে বলে খবর।

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).