Madhyapradesh : নৃশংসভাবে কুকুরছানাকে মেরে ফেলার ভিডিও ভাইরাল, দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জোতিরাদিত্য সিন্ধিয়ার
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনায়
কুকুরছানাকে নৃশংসভাবে মেরে ফেলার ছবি দেখে শিউড়ে উঠল নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। ছবিতে একটি কুকুরছানাকে রাস্তার ওপর তুলে ফেলে তারপর সেটিকে বারবার আঘাত করে মেরে ফেলা হচ্ছে।
ঘটনাটি একটি সামনের দোকানে থাকা সিসিটিভি থেকে উঠে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে যে একটি কুকুরছানা যখন তার কাছে এসে ঘোরাফেরা করছিল ঠিক সেইসময় সে কুকুরছানাটিকে জোর করে ধরে মারতে থাকে।
এই ঘটনার ছবি কেন্দ্রীয় মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়ারও নজর কেড়েছে। এবং এই ঘটনার জেরে উপযুক্ত শাস্তিও দাবি করেছেন তিনি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে আবেদন জানিয়েছেন যেন অভিযুক্ত ব্যক্তি উপযুক্ত শাস্তি পায়।
বিষয়টির উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অভিযুক্ত ব্যক্তি কঠোর শাস্তির কথা জানিয়েছেন তিনি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত ব্যক্তি যথাযথভাবে শাস্তির মুখে পড়বে সে বিষয়টি আশ্বাস দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।
সমাজে অনেক সময় পশুদের ওপর এমন অনেক পাশবিক অত্যাচারের ছবি দেখা যায় যেখানে নির্মভাবে অত্যাচার করে পশুদের মেরে ফেলা হয়।অনেক ক্ষেত্রেই অপরাধীরা নজরদারীর অভাবে পার পেয়ে যান। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি শাস্তি অত্যাচারের পরিমান অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
Man violently kills puppy in MP, #JyotiradityaScindia demands punishment
Read: https://t.co/cmlzkg7OZ5 pic.twitter.com/ojad1phKxG
— IANS (@ians_india) December 10, 2023
(The above story first appeared on LatestLY on Dec 10, 2023 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

