Madhya Pradesh Shocker: মহিলাকে টেনে হিঁচড়ে নগ্ন করা হল, প্রকাশ্যে আপমান, ঘটনায় শিউরে উঠবেন

রিপোর্টে প্রকাশ, ইন্দোরে গ্রামের বাড়িতে রান্নার সময় ওই মহিলাকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে বের করে আনা হয়। ওই সময় চিৎকারের চোটে আশপাশের লোকজন জড়ো হলে, তাঁদেরই একজন ভিডিয়ো শ্যুট করেন।

Madhya Pradesh Shocker: মহিলাকে টেনে হিঁচড়ে নগ্ন করা হল, প্রকাশ্যে আপমান, ঘটনায় শিউরে উঠবেন
Arrest, Representational Image (Photo Credit: Twitter/ANI)

ইন্দোর, ২৮ মার্চ: এক মহিলাকে টেনে হিঁচড়ে, নগ্ন করে অপমান করল আরও বেশ কিছু মহিলা। এবার এমনই ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর (Indore)। যেখানে এক মহিলার শাশুড়িকে উসকানি দেওয়া হচ্ছে সন্দেহ করা হয়।  শাশুড়িকে উসকানি দেওয়া হচ্ছে, এই সন্দেহ থেকে এরপর ওই মহিলাকে জোর করে বাড়ির ভিতর থেকে টেনে বের করে, তারপর প্রকাশ্যে নগ্ন করে তাঁকে অপমান করা হয় বলে খবর। রিপোর্টে প্রকাশ, ইন্দোরে গ্রামের বাড়িতে রান্নার সময় ওই মহিলাকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে বের করে আনা হয়। ওই সময় চিৎকারের চোটে আশপাশের লোকজন জড়ো হলে, তাঁদেরই একজন ভিডিয়ো শ্যুট করেন।  এরপর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসলে, সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।

যে মহিলার উপর অত্যাচার করা হয়, প্রকাশ্যে তিনি কাঁদতে শুরু করেন।  শুধু তাই নয়, তাঁকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, সেই আবেদনও বার বার জানান।  কিন্তু কেউ তাঁর কথায় কর্ণপাত করেননি বলে খবর।

(The above story first appeared on LatestLY on Mar 28, 2024 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).