Madhya Pradesh: ট্রাকের সঙ্গে বাসের ভয়াবহ ধাক্কা, আহত ৩৯ জন বিজেপি কর্মী

সোমবার ভোপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণের কথা। সেখানে যাওয়ার পথেই খারগোনে ঘটে দুর্ঘটনা। আহতদের সঙ্গে সঙ্গে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।

Madhya Pradesh: ট্রাকের সঙ্গে বাসের ভয়াবহ ধাক্কা, আহত ৩৯ জন বিজেপি কর্মী
Road Accident

ভোপাল, ২৫ সেপ্টেম্বর: ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লাগায় পরপর ৩৯ জন বিজেপি কর্মকর্তা আহত। মধ্যপ্রদেশের খারগোন জেলায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। ভোপালে কার্যকতা মহাকুম্ভে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে বিজেপি কর্মীদের বাসের ধাক্কা লাগে।  সোমবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ভোপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণের কথা। সেখানে যাওয়ার পথেই খারগোনে ঘটে দুর্ঘটনা। আহতদের সঙ্গে সঙ্গে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।  কার্যকর্তা মহাকুম্ভের আয়োজন করা হয় জন সংঘের সহ উদ্যোক্তা দীন দয়া উপাধ্যায়ের স্মরণে। সেই উপলক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাজির হওয়ার কথা মধ্যপ্রদেশে।

সামনেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন।  সেই উপলক্ষ্যে গত ৪৫ দিনে এই রাজ্যে ৩বার আগমণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রসঙ্গত কার্যকর্তা মহাকুম্ভের অনুষ্ঠানে যাতে ১০ লক্ষ মানুষকে হাজির করা হয়, সেই লক্ষেই এগিয়েছে বিজেপি।

(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 09:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).