Lok Sabha Election Results 2024: যৌন কেলেঙ্কারি মামলায় গ্রেফতার, তবে জনতার রায়ে এগিয়ে ধৃত প্রজ্জ্বল রেভান্না
প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ ছিল। একটি সেক্স টেপও ফাঁস হয়। বাড়ির পরিচারিকাদের যৌন নিগ্রহ করতেন বলেও অভিযোগ রয়েছে হাসান কেন্দ্রের বিদায়ী সাংসদের বিরুদ্ধে।
নয়াদিল্লিঃ সেক্স স্ক্যান্ডাল (Sex Scandal) ফাঁস, যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস (JDS)-এর সাসপেন্ড হওয়া সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে ((Prajwal Revanna))গ্রেফতার করে পুলিশ। বিদেশ থেকে অবতরণের পরই,কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে ৷ কর্ণাটকের হাসানের (Hasan) বিদায়ী সাংসদ তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে লড়ছেন জেডিএস পার্থী প্রজ্জ্বল। গণনার ৬ ঘণ্টা পর ৪০,৫৬৮ ভোটে এগিয়ে যৌন হেনস্থায় ধৃত প্রজ্জ্বল।
প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ ছিল। একটি সেক্স টেপও ফাঁস হয়। বাড়ির পরিচারিকাদের যৌন নিগ্রহ করতেন বলেও অভিযোগ রয়েছে হাসান কেন্দ্রের বিদায়ী সাংসদের বিরুদ্ধে। তাঁর গ্রেফতারির দাবী উঠতেই ডিপ্লোমাটিক পাসপোর্টের সাহায্যে মিউনিখে চলে যান। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারির পরোয়ানাও। এরপর গত ৩১ শে মে দেশে পা দিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
NEWS ALERT | Prajwal Revanna of JD (S) trails by 40,568 votes in Hassan, Karnataka.#LSResultsWithPTI #LSPolls2024WithPTI #LokSabhaElections2024 pic.twitter.com/sftaPpg3Gk
— Press Trust of India (@PTI_News) June 4, 2024
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 02:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

