Lok Sabha Election 2024: ৩টে পর্যন্ত গোটা দেশের ভোটের হার ৪৯.৬৮ শতাংশ, ভোট শতাংশে এগিয়ে ঝাড়খণ্ড

আজ শেষ দফায় হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনুরাগ ঠাকুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নি, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে।

Lok Sabha Election 2024: ৩টে পর্যন্ত গোটা দেশের ভোটের হার ৪৯.৬৮ শতাংশ, ভোট শতাংশে এগিয়ে ঝাড়খণ্ড

শেষলগ্নে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট পর্ব।আজ সন্ধ্যায় ভোট গ্রহ্ণ শেষ হলেই অপেক্ষা নির্বাচনের ফলাফল প্রকাশের। যা হবে আগামী ৪ জুন।আজ দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোট চলছে। পশ্চিমবঙ্গের ৯টি আসন, উত্তর প্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগড়ে একটি আসনের ভোট গ্রহণে মোট ৯০৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে শনিবার। একইসঙ্গে ওড়িশার ৪২টি বিধানসভা আসন ও হিমাচল প্রদেশের ৬টি বিধানসভা আসনেও ভোট চলছে আজ।

কমিশন সূত্রে খবর, দুপুর ৩টা পর্যন্ত দেশে ভোটদানের গড় হার ৪৯.৬৮ শতাংশ।এখনও পর্যন্ত সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঝাড়খণ্ডে ( ৬০.১৪ শতাংশ)।এর ঠিক পরেই রয়েছে পশ্চিমবঙ্গ (৫৮.৪৬ শতাংশ,) ও হিমাচল প্রদেশ (৫৮.৪১ শতাংশ) এ ছাড়াও বিহারে ৪২.৯৫ শতাংশ, চণ্ডীগড়ে ৫২.৬১ শতাংশ, ওড়িশায় ৪৯.৭৭ শতাংশ, পঞ্জাবে ৪৬.৩৮ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৪৬.৮৩ শতাংশ ভোট পড়েছে।

বিহার 42.95%

চণ্ডীগড় ৫২.৬১%

হিমাচল প্রদেশ 58.41%

ঝাড়খণ্ড 60.14%

ওড়িশা 49.77%

পাঞ্জাব 46.38%

উত্তরপ্রদেশ 46.83%

পশ্চিমবঙ্গ 58.46%

শেষ দফায় হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনুরাগ ঠাকুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নি, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে।

 

(The above story first appeared on LatestLY on Jun 01, 2024 04:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).