Tej Pratap Yadav Video: সাই বাবাকে স্মরণ করতেই চমৎকার? লালু পুত্রের দাবিতে জল্পনা

লালু পুত্র জানান, তাঁর বাবা, মা প্রত্যেকে সাই বাবার ভক্ত। বিশেষ করে তাঁর মা রাবড়ি দেবী।এসেবর পাশাপাশি তেজ প্রতাপ আপও দাবি করেন, সাই বাবার দেওয়া ছাই সমস্ত রোগ এবং অসুখ থেকে মুক্তি দেয়।

Tej Pratap Yadav Video: সাই বাবাকে স্মরণ করতেই চমৎকার? লালু পুত্রের দাবিতে জল্পনা
Tej Pratap (Photo Credit: Twitter)

লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বড় ছেলে তেজ প্রতাপ যাদব ( Tej Pratap) এবার অদ্ভুদ দাবি করলেন। সিরডির সাই বাবার নাম স্মরণ করতেই তাঁর অদ্ভুদ প্রাপ্তি ঘটে বলে দাবি করেন তেজ প্রতাপ।  লালু পুত্র বলেন, সিরডির সাই বাবাকে স্মরণ করেছিলেন তিনি মনে মনে। সাই বাবার নাম যেদিন মনে করেন, তার পরদিনই তিনি নিজের অফিসে পৌঁছে বভুত ( আশীর্বাদী ছাই) দেখতে পান।  কীভাবে এই চমৎকার হল, তা তিনি জানেন না।  তবে সাই বাবার ভক্ত বলেই তিনি এই চমৎকার দেখতে পান বলে দাবি করেন তেজ প্রতাপ।

এসবের পাশাপাশি লালু পুত্র আরও জানান, তাঁর বাবা, মা প্রত্যেকে সাই বাবার ভক্ত। বিশেষ করে তাঁর মা রাবড়ি দেবী।এসেবর পাশাপাশি তেজ প্রতাপ আপও দাবি করেন, সাই বাবার দেওয়া ছাই সমস্ত রোগ এবং অসুখ থেকে মুক্তি দেয়।

 

ভক্তি ভরে সাই বাবার স্মরণ করেন বলেই তাঁর সঙ্গে এই ধরনের চমৎকার হল বলেও মন্তব্য করেন লালু পুত্র তেজ প্রতাপ।

(The above story first appeared on LatestLY on Oct 13, 2022 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).