IndiGo: জয়পুর-কলকাতা ইন্ডিগো বিমানে সমস্যা, ফেরানো হল যাত্রীদের

ইন্ডিগোর মুখপাত্রের কথায়, 6E784 বিমানটি কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার পরপরই সেখান সমস্যা দেখা দেয়। ফলে জয়পুরে ফের ফেরৎ নিয়ে যাওয়া হয় বিমানটিকে।

IndiGo: জয়পুর-কলকাতা ইন্ডিগো বিমানে সমস্যা, ফেরানো হল যাত্রীদের
IndiGo (Photo Credits Wikimedia Common)

কলকাতা, ২৩ জানুয়ারি: জয়পুর-কলকাতার ইন্ডিগোর বিমানে সমস্যা দেখা দেওয়ায় বিভ্রাটে যাত্রীরা। জয়পুর থেকে কলকাতাগামী (Kolkata)  বিমান ছাড়ার পরপরই সেখানে টেকনিকাল সমস্যা দেখা দেয়। ফলে কলকাতাগামী বিমানটিকে ফের জয়পুর (Jaipur) বিমানবন্দরে ফেরানো হয় বলে জানা যায় ইন্ডিগো ( IndiGo ) কর্তৃপক্ষের তরফে।

ইন্ডিগোর মুখপাত্রের কথায়, 6E784 বিমানটি কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার পরপরই সেখান সমস্যা দেখা দেয়। ফলে জয়পুরে ফের ফেরৎ নিয়ে যাওয়া হয় বিমানটিকে।

এরপরই পরবর্তী বিমানের ব্যবস্থা করে, যাত্রীদের গন্তব্যের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই ইন্ডিগোর তরফে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করা হয়। যাত্রীরা প্রত্যেকে সুস্থ আছেন বলে খবর।

(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).