Kharge Writes Letter To Amit Shah : অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রায় নিরাপত্তা বিঘ্নিত রাহুলের, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি খাড়গের
অসমের যাত্রাপতে বেশ কয়েকবার রাহুল গান্ধীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় অমিত শাহকে চিঠি মল্লিকার্জুন খাড়গের
অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রার সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বেশ কয়েকবার। এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
গুয়াহাটিতে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশ কর্মীদের সংঘাত হওয়ার পর অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।
অসমের মুখ্যমন্ত্রীকে সবথেকে দুর্নীতি গ্রস্থ মুখ্যমন্ত্রী হিসেবে অসমের সভা থেকে আক্রমন শানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার সেই আক্রমনের পাল্টা হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করার নির্দেশ দিলেন হেমন্ত বিশ্ব শর্মা (Hemant Biswa Sharma)।
১৪ জানুয়ারী মণিপুর থেকে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা বর্তমানে অসম পেরিয়ে মেঘালয়ে রওনা দিয়েছে। মুম্বইতে যাত্রাপথ শেষ হওয়ার কথা রাহুল গান্ধীর এই বারত জোড়ো যাত্রার।
Congress president Mallikarjun Kharge wrote a letter to Union Home Minister Amit Shah last night on the alleged security issues faced by Congress MP Rahul Gandhi and the Bharat Jodo Nyay Yatra in Assam over the past few days. pic.twitter.com/PW6h2xNM1p
— ANI (@ANI) January 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 24, 2024 09:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

