Kedarnath Yatra 2025: কেদারনাথ যাত্রার ডিউটিতে নিযুক্ত কর্মীদের জন্য বিমা, জানালেন রুদ্রপ্রয়াগের জেলাশাসক ডঃ সৌরভ গেহরওয়ার

Kedarnath Yatra 2025: কেদারনাথ যাত্রার ডিউটিতে নিযুক্ত কর্মীদের জন্য বিমা, জানালেন রুদ্রপ্রয়াগের জেলাশাসক ডঃ সৌরভ গেহরওয়ার
kedarnaath Dham Yatra (Photo Credit: X@DmRudraprayag)

কেদারনাথ যাত্রায় নিযুক্ত সকল কর্মীকে বিনামূল্যে ২০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা প্রদান করা হবে  বলে জানিয়েছেন রুদ্রপ্রয়াগের জেলাশাসক ডঃ সৌরভ গেহরওয়ার। তাঁর এই নির্দেশে বলা হয়েছে সিরোবগড় থেকে কেদারনাথ পর্যন্ত যাত্রাপথে নিযুক্ত বিভিন্ন বিভাগের কর্মীদের নিরাপত্তার জন্য এই বিমা চালু করা হয়েছে। পিআরডি স্বেচ্ছাসেবক, পুরসভা, স্বাস্থ্য, পশুপালন সহ বহু বিভাগের কর্মীরা এই যাত্রায় নিযুক্ত থাকে। এই উদ্যোগের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান কর্মীরা।

উল্লেখ্য গতকাল অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। গতকালই (৩০ এপ্রিল)  পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা। বৈদিক মন্ত্রোচ্চারণ করে ভক্তদের জন্য মন্দিরের দরজা উন্মুক্ত করা হয়।এরপর  ২ মে উন্মুক্ত হবে কেদারনাথ ধাম ও ৪ মে বদ্রীনাথ ধাম মন্দিরের দরজা।  ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে মন্দিরগুলি।

মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল কেদারনাথ ধাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৪ মিটার উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরের চারপাশে বরফে ঢাকা পর্বতশ্রেণী। পুরাণ অনুসারে পাণ্ডবরা এই মন্দির প্রতিষ্ঠা করেন। পরে মন্দিরটির পুনরুদ্ধার করেন আদি শংকরাচার্য। শীতকালে মন্দির বন্ধ হওয়ার সময় শিবলিঙ্গকে নীচে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে নামিয়ে আনা হয়। সেখানেই ছয় মাস কেদারনাথের আরাধনা করা হয়। ২৭ এপ্রিল ভৈরবনাথের পুজো করে তারপর ২৮ তারিখ পঞ্চমুখী দোলায় করে কেদার মন্দিরে জ্যোতির্লিঙ্গ নিয়ে আসা হয়েছে। এরপর আগামীকাল (২ মে) বিশেষ পুজোর পর সকাল ৭টায় খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরযাঁরা তীর্থ করতে ভালবাসেন তাঁদের কাছে তো বটেই, ট্রেকিং করেন যাঁরা, তাঁদের কাছেও কেদারনাথ ভ্রমণ স্বপ্নের মতো। চারধামের মধ্যে অন্যতম হল কেদারনাথ মন্দির। দুগর্ম এই পাহাড়ি পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছনো যথেষ্ট কষ্টসাধ্য। আর এই পথে কর্মরত সকলেই বিভিন্ন ঝুঁকি নিয়ে এই যাত্রা সম্পন্ন করেন তাই তাঁদের জন্য দুর্ঘটনা বিমা ঘোষণা করাতে খুঁশি সকলেই।

 

(The above story first appeared on LatestLY on May 01, 2025 09:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).